প্রথম অভিনেত্রী হিসেবে যার মিলিয়ন ডলার পারিশ্রমিক

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৬:৫৩ পিএম

হলিউডের স্বর্ণযুগের সেরা অভিনেত্রীদের একজন এলিজাবেথ টেলর। শিশুশিল্পী হিসেবে কাজ শুরুর পর তার দীর্ঘ এক ক্যারিয়ার। রুপালি পর্দায় ইতিহাস গড়ার সাথে তার ব্যক্তিগত জীবনও ছিলো আকর্ষণীয়।

প্রথম অভিনেত্রী হিসেবে মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এটা ঘটে তার সিনেমা ‘ক্লিওপেট্রা’র ক্ষেত্রে। ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ জেনেডির বেতন যখন ১ লাখ ৫০ হাজার ডলার তখন এই ছবির জন্য ১০ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছিলেন টেলর। সেই সময়ের জন্য এটা বিশাল বড় ঘটনা।

শরীর, স্বাস্থ্য কোনোকালেই ঠিকঠাক ছিল না এলিজাবেথ টেলরের। সারা জীবনই সংগ্রাম করেছেন। জন্মই হয়েছিল মেরুদণ্ডের পাশে একটি হাড় বাঁকা নিয়ে (স্কলিওসিস)। ১৯৪৪ সালে ‘ন্যাশনাল ভেলভেট’ সিনেমার শুটিংয়ের সময় কোমর ভেঙে যায়, ১৯৫৬ সালে হয় বড় একটি অস্ত্রোপচার। এর বাইরে ছিলো মদ্যপানের অভ্যাস। জীবনভর ব্যথানাশক নিতে নিতে শরীরও হয়ে পড়ে দুর্বল। জীবনের শেষ দুই দশক নানা ধরনের অসুস্থতা জাঁকিয়ে বসে শরীরে, নিউমোনিয়া হয়। ত্বকের ক্যানসার থেকে সেরে ওঠেন, হৃদতন্ত্রে সমস্যা দেখা দেয়।

সারা জীবনে ৭০ বারের বেশি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, ২০ বারের বেশি বড় ধরনের অস্ত্রোপচার হয় এলিজাবেথ টেলরের।

ব্যক্তিজীবনে সম্পর্কের ক্ষেত্রে থিতু হতে পারেননি, বিয়ে করেছিলেন আটবার। এর মধ্যে অভিনেতা রিচার্ড বার্টনকে দুইবার বিয়ে করেন। 
বিয়ে নিয়ে নিজেই মজা করে বলেন, ‘সাতজনকে আটবার বিয়ে করেছিলাম!’

এলিজাবেথ টেলরের অলংকারের সংগ্রহ ছিল ঈর্ষণীয়। এর মধ্যে অন্যতম বিখ্যাত ৩৩.১৯-ক্যারেট ডায়মন্ড। তার তৃতীয় স্বামী মাইক টডের কাছ থেকে বহুমূল্য একটি হীরার মুকুট পেয়েছিলেন, যা পরে তিনি ১৯৫৭ সালের অস্কার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

তার মৃত্যুর পর ১ হাজার ৭৭৮টি অলংকারের খোঁজ পাওয়া যায়, যা বিক্রি করে ১৫০ মিলিয়ন ডলারের বেশি আয় হয়।

এলিজাবেথ টেলরকে ‘পিপল-কন্যা’ বললেও ভুল হয় না। প্রখ্যাত সাময়িকী পিপল-এ ১৪ বার প্রচ্ছদ হয়েছিলেন তিনি। ধারণা করা হয়, এক হাজারের বেশি সাময়িকীর প্রচ্ছদ হয়েছিলেন তিনি অনেক ‘প্রথম’-এর অংশ এলিজাবেথ টেলর। তিনিই প্রথম তারকা, যিনি নিজের জন্য আলাদা সুগন্ধি তৈরি করিয়েছিলেন। তিনি সুগন্ধি খুব ভালোবাসতেন। ভক্তরা তার তৈরি সেই পারফিউমের নাম দিয়েছিলেন ‘ভায়োলেট আইজ’।

আমেরিকান পিতামাতার কন্যা এলিজাবেথ টেলর লন্ডনে ১৯৩২ সালে ২৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন । তিনি ইউনিভার্সাল পিকচার্স ফিল্ম ‘দেয়ার ইজ ওয়ান বর্ণ এভরি মিনিট’ এ একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। রবার্ট টেলর এবং জোয়ান ফন্টেইনের সাথে ঐতিহাসিক দুঃসাহসিক মহাকাব্য ‘ইভানহো’তেও অভিনয় করেছিলেন এলিজাবেথ টেলর।

১৯৯০ এর দশকের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত এলিজাবেথ টেলর নিজেকে জনহিতকর কাজে উৎসর্গ করেছিলেন, যার জন্য তিনি রাষ্ট্রপতি নাগরিক পদক সহ বেশ কয়েকটি প্রশংসা পেয়েছিলেন।

এনএন
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর