ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে রাজি ইউরোপের চার দেশ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৩:২৬ পিএম

প্রায় আট দশক ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের চারটি দেশ। এই দেশগুলো হলো- স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া।

ইতোমধ্যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। শুক্রবার ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ কথা বলেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, গত বছর ক্ষমতায় আসা তার সরকারের চার বছরের মেয়াদকালের মধ্যেই এ স্বীকৃতি মিলবে। আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে তারা একটি চুক্তিতে পৌঁছাতে পেরেছেন বলে জানান স্পেনের প্রধানমন্ত্রী।

ওই বৈঠকের পর আয়ারল্যান্ডের পক্ষ থেকেও যৌথ বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা।

আর এটা বাস্তবায়ন করা গেলেই কেবল ইসরায়েল ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে আলাদা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য দীর্ঘদিন সংগ্রাম করে আসছে ফিলিস্তিনি জনগণ। সম্প্রতি গাজায় চালানো ইসরাইলের অভিযানের পর এই বিষয়টি আরো আলোচনায় এসেছে।

গত নভেম্বরে স্পেনে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বৈঠক করে আরব রাষ্ট্রগুলো। সেখানে ফিলিস্তিন–ইসরাইলের সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে সম্মত হয়।

১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।

আরবি
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
উত্তর ইসরাইলে তথা ইসরাইলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র ইসলামী রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর