জামিন না মেলায় কারাগারে সাবেক সচিব প্রশান্ত

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:২৭ পিএম

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব প্রশান্ত কুমার রায়কে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এদিন আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন প্রশান্ত। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রশান্ত কুমার রায়ের পক্ষে আদালতে শুনানি করেন রফিকুল হোসেন। আর দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন মীর আহাম্মদ আলী সালাম জামিন।

এর আগে উচ্চ আদালত থেকে জামিন নেয়া প্রশান্ত কুমার নিম্ন আদালতেও অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন।

প্রশান্তর বিরুদ্ধে গত বছরের ৫ জুন মামলা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) উপ-পরিচালক মো. মশিউর রহমান। 

তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ২৪৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সরকারের ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’র পরিচালক ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব প্রশান্ত কুমার রায়।

আরবি
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর