৫৩ বছরেও মেলেনি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৯:০০ এএম

বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দিতেই ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। ২৫ মার্চ অপারেশন সার্চলাইট নামের অভিযানে এক রাতেই অন্তত ৫০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিলো। 

মুক্তিযুদ্ধের ৯ মাসে পাক বাহিনীর গণহত্যায় শহীদ হন ৩০ লাখ মানুষ। স্বাধীনতার ৫৩ বছর পর এখনো সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। 

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর লক্ষ্য ছিলো রাজনৈতিক নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও পুলিশ সদর দপ্তর। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হামলা চালিয়ে হত্যা করা হয় ছাত্র শিক্ষকদের। রেহাই পায়নি ছাত্রীরাও। 

রাজারবাগ পুলিশ লাইন ও ইপিআর সদর দপ্তরে হত্যা করা হয় বাঙালি পুলিশ ও রাইফেলসের সদস্যদের। সেরাতে ঢাকার রাস্তায় যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে পাক বাহিনী। এক রাতে কেবল ঢাকায় গণহত্যার শিকার ৫০ হাজার মানুষ। পরে মুক্তিযুদ্ধের ৯ মাসে গণহত্যার শিকার আরও ৩০ লাখ। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচে বড় এই গণহত্যা নিয়ে নানা আলোচনা ও তথ্যপ্রমান থাকলেও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। এর স্বীকৃতি আদায়ে সরকারি যে উদ্যোগ দরকার ছিলো সেটিও দেখা যায়নি। ২০১৭ সালে জাতীয় সংসদ ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর শুরু হয় স্বীকৃতি আদায়ের চেষ্টা। সব তথ্য প্রমাণই আছে। এবার প্রয়োজন আন্তর্জাতিক অঙ্গণে সেটি তুলে ধরা।

ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন বলছেন, পৃথিবীর নানা দেশেই বাংলাদেশর গণহত্যা নিয়ে কথা হচ্ছে, গবেষণা হচ্ছে। এটাও একরকম স্বীকৃতি।

জাতিসংঘের তরফ থেকে স্বীকৃতি না মিললেও গণহতা নিয়ে কাজ করে এমন বেশ কটি সংস্থার পাশাপাশি বেশ কটি দেশও ৭১ এর গণহত্যার স্বীকৃতি দিয়েছে।

এআর
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত হেভিওয়েট আসামির সর্বোচ্চ শাস্তি...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর