গণতান্ত্রিক পরিবেশে উন্নতি হয়, এটা প্রমাণিত: প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১২:৪৯ পিএম

গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি হয়, এটা আওয়ামী লীগ সরকার প্রমাণ করতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৪ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ১০ গুণীজনকে স্বাধীনতা পুরস্কার তুলে দেন।

শেখ হাসিনা বলেন, দেশে যারা সন্ত্রাস করে, তাদের সুমতি হোক। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকলে যে দেশ উন্নতি করতে পারে, তা আমরা প্রমাণ করেছি। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটাই লক্ষ্য।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের কথা তুলে ধরেন তিনি।

বলেন, ১৯৭৫ এর পর জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছিলো। ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ও জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছিলো।  

অবৈধ উপায়ে স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিজয় অর্জন করেও বিজয়ের কথা বলতে পারিনি। মুক্তিযোদ্ধারা তাদের বীরত্বের কথা বলতে পারতেন না। এমন একটা ভীতিকর অবস্থার মধ্যে চলছিলো বাংলাদেশ।

তিনি বলেন, ১৯৭৫-এর পর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ও সেনা কর্মকর্তাদের হত্যা নির্যাতন করা হয়েছে। নির্বাচন নিয়ে করা হয়েছে প্রহসন।

কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পুনরায় নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করার সুযোগ পাওয়ায় দেশের সেই অবস্থার পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। সরকার গঠনের পর দেশের হারানো গৌরব ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

সাতই মার্চের ভাষণ বিশ্বে স্বীকৃতি পেয়েছে এবং জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। বলেন, এখনকার প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চায়।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে যারা গণহত্যা চালিয়েছে তাদের প্রতি ঘৃণাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে ফিলিস্তিনে চলা গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধের ভয়াবহতা আমরা জানি।

এদিকে করোনাভাইরাস মহামারির ধাক্কা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বই মূল্যস্ফীতির চাপের মধ্যে পড়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।

তাই মানুষের কষ্টের কথা চিন্তা করে ইফতার পার্টি না করে, দরিদ্রদের মাঝে তা বিতরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাধীনতা পুরস্কারে ভূষিত ১০ বিশিষ্ট গুণী ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে তিনজন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ ক্ষেত্রে একজন, চিকিৎসাবিদ্যায় একজন পুরস্কার পান। এছাড়া সংস্কৃতিতে একজন, ক্রীড়ায় একজন এবং সমাজসেবায় তিনজনকে রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পদকে ভূষিত করা হয়।

তারা হলেন- ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)।

বিজ্ঞান ও প্রযুক্তি’ ক্যাটাগরিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ‌। সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান এবং ক্রীড়ায় ফিরোজা খাতুন।

‘সমাজসেবা/জনসেবা’ ক্যাটাগরিতে অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী এবং এস এম আব্রাহাম লিংকন।

আরবি
পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা...
স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে। তার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন নাতনি...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর