পাকিস্তানে জঙ্গি হামলায় পাঁচ চীনা নিহত

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৬:৩৭ পিএম

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় কমপক্ষে পাচঁ জন চীনা নাগরিক নিহত হয়েছেন। তারাঁ সবাই পেশায় প্রকৌশলী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবারপাখতুনওয়া প্রদেশে। সেখানকার দাসু এলাকায়।

পাকিস্তান পুলিশ জানিয়েছে, ইসলামাবাদ থেকে চীনা প্রকৌশলীরা দাসুতে একটি প্রকল্প দেখতে যাচ্ছিলেন। সেখানে তাঁদের গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। সেই গাড়িটি ছিলো বিস্ফোরক বোঝাই।

হামলাকারীদের কতজন নিহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে চীনা প্রকৌশলীদের গাড়ির চালক বেঁচে গেছেন সৌভাগ্যক্রমে। তবে তাঁর অবস্থা গুরুতর। এখনও এই হামলার দায় নেয়নি কোনও জঙ্গি সংগঠন।

পুলিশ জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বেশাম শহরের কাছে আত্মঘাতী হামলাকারী তার বিস্ফোরক বোঝাই গাড়িটি চীনাদের কনভয়ে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছিল যখন কনভয়টি রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে দাসুতে একটি চীনা কোম্পানি দ্বারা নির্মিত একটি জলবিদ্যুৎ বাঁধে প্রকল্পের দিকে যাচ্ছিলো।

খাইবার পাখতুনওয়া রেসকিউ  গ্রুপের মুখপাত্র বিলাল ফাইজি বলেন, আমাদের উদ্ধারকারী দল সফলভাবে চারজনের মৃতদেহ উদ্ধার করেছে এবং আরও দু'জনের উদ্ধার এখনও চলছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পর তাদের গাড়িটি একটি খাদে পড়ে যায় এবং অন্তত দুটি মৃতদেহ মারাত্মকভাবে পুড়ে যায়, তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

কোনো সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। ইসলামাবাদে চীনা দূতাবাস বা বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি।

চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং দক্ষিণ এশিয়ার দেশটিতে বিভিন্ন প্রকল্পে প্রচুর বিনিয়োগ করেছে। তবে এই প্রকল্পগুলিতে কাজ করা চীনা নাগরিকদের নিরাপত্তা প্রায়শই সশস্ত্র গোষ্ঠীর দ্বারা হুমকির মুখে পড়ে।

২০২১ সালে দাসুতে একটি বাসে বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছিলো, যাদের মধ্যে ৯ জনই চীনা ছিলো। এদিকে মঙ্গলবারই পাকিস্তানের বেলুচিস্তানেও সন্ত্রাসী হামলার শিকার হয়েছে একটি সামরিক ঘাঁটি।

 

এআর
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর