চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০২:২১ পিএম

নোয়াখালীর সদরের কালাদরাপে চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার মামলার প্রধান আসামি মামুন (৩৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গী আশা ইউনিক প্লাজা হোসেন মার্কেট (মসজিদের দক্ষিণ পাশে) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি মামুন আসামী নোয়াখালীর  সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের সান্টা মিয়ার বাড়ির মহসিন মাঝির ছেলে। 

র‌্যাব-১১ সিপিসি-৩  নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবদুর রাজ্জাক জানান গত ২ মার্চ  সকাল সাড়ে ১০ টার সময় সাত বছরের শিশুটি নিজেদের ফসলি জমিতে ছাগল তাড়াতে গেলে প্রতিবেশী মামুন শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ির দক্ষিণ পাশে ধর্ষণের চেষ্টা করে। 

এসময় অজ্ঞাত এক নারীর আওয়াজ শুনতে পেয়ে আসামী মামুন শিশুটির হাতে পাঁচ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার কথা বলে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটি বাড়িতে এসে ঘটনার বিষয়ে তার মা’কে অবহিত করে। 

এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করে।  র‌্যাব ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তারের  লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে অবশেষে তাকে জিএমপি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আশা ইউনিক প্লাজা হোসেন মার্কেট এলাকায় অভিযান গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 
গ্রেপ্তার আসামি মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে  ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

এআর
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর