ছয় হাজার বস্তুা সরকারি চাল ভর্তি বাল্কহেড ডুবি

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৮:৫৮ এএম

ছয় হাজার বস্তুায় ১৭৫ মেট্রিক টন সরকারি চাল নিয়ে মোংলার পশুর নদীর ত্রি মোহনায় ডুবে গেছে একটি বাল্কহেড জাহাজ, তবে এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

রোববার বিকেলে পশুর ও মোংলা নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোংলা নৌ পুলিশের উপপরিদর্শক সৈয়দ ফখরুল ইসলাম।

তিনি বলেন, ঈদ উপলক্ষে গরীব অসহায়দের জন্য খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে চাল নিয়ে মোংলার খাদ্য গুদামের উদ্দেশে যাচ্ছিলো এমভি সাফিয়া।

বাল্কহেডটি মোহনায় পৌঁছালে পিছন দিক থেকে আসা এমভি শাহাজাদা ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গেই ডুবে যায় সোফিয়া। তবে সেখানে থাকা পাঁচজন কর্মকর্তা-কর্মচারী সাঁতরে কূলে উঠে পড়ে।  

পরে সন্ধ্যায় বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল থেকে শাহজাদা কার্গো জাহাজটিকে আটক করা হয়েছে বলেও জানান মোংলা নৌ পুলিশের কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলাম। 

ডুবে যাওয়া বাল্কহেডে থাকা চাল সোমবার থেকেই উদ্ধারের কাজ শুরুর কথা রয়েছে। 

আরবি
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর