অভিযান চললেও ধরাছোঁয়ার বাইরেই বড় মনির

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১২:২১ পিএম

একের পর এক ধর্ষণ কাণ্ডে আলোচিত টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতকই রয়েছেন।

পুলিশ আশা করছে, অস্ত্রের মুখে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণে অভিযুক্ত বড় মনিরকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

শুক্রবার রাতে তুরাগ থানার প্রিয়াঙ্কা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে এক কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। তাকে অস্ত্রের মুখে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে মামলায় বড় মনিরের বিরুদ্ধে অভিযোগ করেছে ওই ছাত্রী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো: ফারুক হোসেন বলেন, এই আসামিকে গ্রেপ্তার করার জন্য যে ধরনের অভিযান চালানো দরকার, সেটা তুরাগ থানা করছে।    

‘বড় মনির ব্যবসায়ী প্লাস রাজনীতিবিদ। তিনি টাঙ্গাইলের বাস মালিক সমিতির সভাপতি। অস্ত্রের মুখে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এমন অভিযোগ দেওয়ার পরই ওসি সেটা মামলা হিসেবে গ্রহণ করেছে,’ যোগ করেন তিনি।

শুক্রবার রাতে ট্রিপল নাইনে আসা একটি ফোন কলের সূত্র ধরে বড় মনিরের ফ্ল্যাট থেকে এক কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তবে সে রাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বড় মনির। 

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘আমাকে অস্ত্র দেখিয়ে জোর করে বাসায় নিয়ে গেছে।’  

ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পরই ভুক্তভোগী কলেজ ছাত্রীর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা হয়। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

বড় মনির হলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই। বড় মনিরের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। কিন্তু আইনের বেড়াজাল ভেঙে কীভাবে মনির পরিবার এসব কাণ্ড চালিয়ে যাচ্ছে প্রশ্ন উঠেছে তা নিয়ে।    

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রভাবশালীর ছত্রছায়ায় মনি পরিবার বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।

গত বছর টাঙ্গাইলে এষা নামে আরেক কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং তারপর জোর করে গর্ভপাত করানোর  অভিযোগও আনা হয় বড় মনিরের বিরুদ্ধে।

এষার দায়ের করা ধর্ষণ মামলায় বড় মনির গ্রেপ্তার হয়। এরপর কারাগারে বসেই এষাকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে তখন টাঙ্গাইলের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েও পায়নি এষা।

শেষ পর্যন্ত এষার রহস্যজনক মৃত্যু হয়। অথচ এই ঘটনায় বড় মনিরকে জিজ্ঞাসাবাদ না করে উলটো নিহত এষার এক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ।

টাঙ্গাইলের নিক্সন হত্যার সাথেও বড় মনি জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতো কুকাণ্ডের পরও বড় মনিরের পেছনো কোন শক্তি কাজ করছে, যে তার টিকিটিও ধরা ছুঁতে পারছে না আইন।

অবশ্য ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলছেন, পুলিশের কোনো সদস্যদের পক্ষে আইনের বিষয় এড়িয়ে চলা সম্ভব না।

‘কেউ আইন লঙ্ঘন করলো, অথচ কোনো কর্মকর্তা সেটিকে ওভারলুক করলো বা কাউকে প্রিভিলেজ দিলো, এরকম সুযোগ আমাদের পক্ষ থেকে নাই,’ যোগ তিনি।

বলেন, কেইস টু কেইস যদি আমাদের কাছে অভিযোগ থাকে, তাহলে সে পুলিশের যে লেভেলেরই কর্মকর্তা হোন না কেনো, তার বিরুদ্ধেও কিন্তু রিপোর্ট করার সুযোগ আছে।

আর বড় মনিরকে দ্রুতই আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। 

আরবি
রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের টয়লেটে এক যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক রেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। 
নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হবার দিনে, ধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে তিন ঘণ্টায় চার শিশু-কিশোরীসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে...
চার বছর আগে রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রীতে সাত বছরের এক শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর