দীর্ঘ বিরতির পর আসছে ‘লাভ সেক্স অউর ধোঁকা-২’

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১১:২৭ পিএম

টিজার মুক্তির আগেই এক ভিডিও বার্তায় নির্মাতা দিবাকর ব্যানার্জি জানিয়েছিলেন, সিনেমার বিষয়বস্তু খুবই সংবেদনশীল। ১৪ বছর আগে ‘লাভ সেক্স অউর ধোঁকা’ মুক্তির পর রীতিমতো শোরগোল পরে গিয়েছিল। তখন সামাজিক যোগাযোগমাধ্যমের এতো বিস্তার ছিল না।

কিন্তু দিবাকর ব্যানার্জির সিনেমাটি ছিল তখনকার প্রচলিত হিন্দি ছবির তুলনায় যথেষ্ট ভিন্ন ধরনের। দীর্ঘ বিরতির পর আসছে সিনেমাটির অনুবৃত্তি ‘লাভ সেক্স অউর ধোঁকা-২’। সোমবার মুক্তি পেয়েছে সিকুয়েলটির টিজার। 

নির্মাতার বলেন, আশপাশের অনেক সত্য ঘটনা নিয়ে নির্মিত হলেও ছবিটির টিজার অনেকের ভালো না–ও লাগতে পারে।  টিজারটি প্রাপ্তবয়স্ক ছাড়া কারও দেখা উচিত নয় , এ কথাও জানান নির্মাতা দিবাকর ব্যানার্জি।

দিবাকরের সিনেমায় সত্য ঘটনার ছায়া থাকে। অনেক দর্শক তাই মনে করছেন, এ ছবিও নির্মিত হয়েছে কোনো সত্য ঘটনা অবলম্বনে। তবে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে নির্মাতার বক্তব্য পাওয়া যায়নি।

টিজারে দেখা মিলেছে স্বস্তিকা মুখার্জি, মৌনি রায়, তুষার কাপুর, আনু মালিকদের। সঙ্গে আছেন বিতর্কিত তারকা উরফি জাভেদও।

একাত্তর/এনএন/এসি
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর