ট্রাকচাপায় রিকশাচালক নিহত, চালক-হেলপার আটক

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১২:৪৬ এএম

পটুয়াখালী শহরে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে অটোরিকশার চালক ট্রাকের নিচে পড়ে নিহত হয়েছেন। বুধবার বিকেল সোয়া চারটায় শহরের পুরাতন হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক আব্দুর রাজ্জাক মৃধা (৩০) সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামের মালেক মৃধার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর গ্রামে শ্বশুর রফেজ মৃধার বাড়িতে বাস করতেন।

দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে। আটক করা হয় ট্রাকের চালক মামুন খান ও হেলপার মারুফকেও। জব্দ করা হয়েছে ট্রাকটি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। তাদের বাড়ি বাড়ি আমখোলার রামানন্দ ও বাঁশবাড়িয়া গ্রামে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক মো. জুয়েল জানান, বিকেলে পটুয়াখালী শহরের রেজিস্ট্রি পুল মোড় থেকে বেপরোয়া গতিতে একটি ট্রাক পুরাতন হাসপাতাল সড়ক মোড় অতিক্রমকালে রাস্তার পাশে দাঁড়ানো একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটির চালক ট্রাকের চাকায় চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মুমূর্ষু অবস্থায় রিকশাচালককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ জব্দ করেছে ট্রাকটি।

মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এলাকাবাসীর অভিযোগ, দিনের বেলা শহরের মধ্যে ট্রাক চলাচল নিষেধ থাকা সত্ত্বেও বেপরোয়া গতির ট্রাকটির কারণে প্রাণ গেল রিকশাচালক আব্দুর রাজ্জাকের।  

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, পুরাতন হাসপাতাল মোড়ে ট্রাক দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার পথে জেলা প্রশাসকের বাংলার মোড়ে ট্রাকটিকে আটক করা হয়। ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে ট্র্যাকটি। মামলার প্রক্রিয়া চলছে।

দিনের বেলায় শহরে যাতে ট্রাক প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে পুলিশ আরও কঠোর নজরদারি করবে বলেও তিনি জানান।

 

একাত্তর/জো
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর