রংপুরে বাস-অটোর সংঘর্ষ, নিহত তিন

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১১:৫২ এএম

রংপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন -কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে নাহিদ (১৮), একই উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ জনু মিয়া (১৫) ও অটোরিকশাচালক রবিউল ইসলাম (৩২)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও দুইজনের।

বাকি আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির জানান, বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে দু’জন মারা যান। দুর্ঘটনা কবলিত বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

একাত্তর/আরএ
নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নরসিংদীর প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় এই সড়ক...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর