বিএনপিও বুঝেছে, তারেকের নেতৃত্বে দল ডুবে যাবে: কাদের 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০২:৩৪ পিএম

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে ক্রমশই ভুলের চোরাবালিতে ডুবে যাবে, তা দলটির নেতারাও বুঝতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন নি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্ব এখন বুঝতে শুরু করেছে যে, তারেক রহমান যতোদিন আছে, ততোদিন দলটি ভুলের চোরাবালিতে ডুবে যাবে।

‘বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ, রমজান কেন্দ্রিক রাজনীতিতে ব্যর্থ, ভারত-বিরোধী রাজনীতিতেও ব্যর্থ,’ মন্তব্য করেন তিনি।

এসময় নিজের দলের নেতা কর্মীদের আরো দায়িত্বশীল বক্তব্য দেবার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চট করে এসে ফ্রি স্টাইলে কথা বলে দলকে ছোট করবেন না। দলের কর্মীরা শত্রু নয়।

‘আসল শত্রু’ চিহ্নিত করে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান কাদের। আর উপজেলা নির্বাচন নিয়ে এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে অভ্যন্তরীণ মনোমালিন্য সামনে আনলে, দলের জন্য সুখকর হয় না। 

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর