থমথমে রুমা ও থানচি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১০:৪৪ পিএম

ব্যাংক ডাকাতি ও ম্যানেজার অপহরণ এবং অস্ত্র লুটের পর স্থগিত হয়ে যায়, সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের সাথে শান্তি আলোচনা। বৃহস্পতিবার বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে, কেএনএফের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনা হয়। এদিকে ব্যাংক ডাকাতির ঘটনায় থমথমে পাহাড়ের পরিবেশ। 

রুমা-থানচি তো বটেই, বান্দরবান শহরেও ব্যবসা-বাণিজ্য প্রায় লাটে ওঠার জোগাড়। পুরো এলাকা জুড়ে অস্বস্তিকর নীরবতা। সামনে ঈদ। আসছে পর্যটন মৌসুম। কিন্তু ব্যাংক লুটের ঘটনায় এবার পর্যটন ব্যবসার সাথে জড়িতরা পথে বসার শঙ্কায় আছেন। 

কিছুদিন আগেই পাহাড়ের নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর সাথে শান্তি আলোচনার উদ্যোগ নেয়া হয়। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। ওই কমিটির সঙ্গে তাদের কয়েক দফা আলোচনাও হয়েছে। এরপরই ঘটলো ব্যাংক লুটের ঘটনা। 

বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিং করে জানানো হয়, অপহৃতদের মুক্তি, অস্ত্র ও টাকা ফিরিয়ে দেবার আগে তাদের সাথে আর কোনো আলোচনা নয়। 

এদিকে প্রথম ব্যাংক ডাকাতির ঘটনাস্থল রুমার কাছে বসানো হয়েছে সেনাবাহিনী ও এপিবিএন এর প্রহরা। থমথমে পরিবেশ রুমা-থানচি উভয় এলাকাতেই। তবে এখনও তিন ব্যাংক ডাকাতির ঘটনায় কোনো মামলা হয়নি। 

আরবিএস
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর