থমথমে থানচি, আতঙ্কে স্থানীয়রা, সতর্ক পুলিশ-বিজিবি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পিএম

আগুন আতঙ্কের কারণে বান্দরবানের থানচি বাজার থেকে দোকানের মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাতে থানার আশেপাশের গোলাগুলি এবং আগের দুই দিনের ডাকাতিকাণ্ডের পর অনেকেই এলাকা ছেড়েছিলেন। তারপরও আতঙ্ক নিয়েই কয়েকজন বাজারে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। 

কিন্তু শুক্রবার রাত হতে না হতেই দোকান থেকে মালপত্র সরিয়ে পাকা দোকান বা নিজ নিজ বাড়িতে নিয়ে যাচ্ছেন দোকানিরা। তারা জানান, এরকম পরিস্থিতিতে আগেও একাধিকবার বাজারে আগুন ধরিয়ে দিতে দেয়া হয়েছিলো। এ জন্যই তারা এ সতর্কতা নিচ্ছেন।

বন্ধ রয়েছে থানচি বাজারের বেশিরভাগ দোকানপাট। আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন অনেক নারী ও শিশু। থানচি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশের সতর্ক পাহারা দেখা গেছে। পুলিশ বলছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। আতঙ্কের কোনো কারণ নেই।

তবে বৃহস্পতিবার রাতের হামলায় পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে এলাকার মানুষ। খুব প্রয়োজন ছাড়া দোকানে আসছেন না কেউ, আবার ব্যবসায়ীরাও দোকান খুলছে না। আতঙ্কে দিনরাত পার করছেন থানচি বাজারের প্রায় দেড়শ পরিবার। গোলাগুলির সময় তারা সবাই পাশের জঙ্গলে অবস্থান নেন। 

থানচি বাজারের তরমুজ বিক্রেতা আব্দুল হক জানান, পরপর তিনদিন বান্দরবানের রুমা বাজার, থানচির তিন ব্যাংকে ডাকাতি এবং থানচি থানার আশেপাশে গোলাগুলিতে আতঙ্কিত এলাকার লোকজন। তাই বাজারেও বেশিরভাগ দোকান পাটই বন্ধ। ক্রেতার অভাবে পচে যাচ্ছে তার তরমুজ।

একই অবস্থা এই বাজারের বেশিরভাগ ব্যবসায়ীর। বৃহস্পতিবার রাতভর থানা এলাকায় ব্যাপক গোলাগুলির পর থানচির হোটেল রিসোর্টের মালিক কর্মচারীরাও এলাকা ছেড়েছেন। বান্দরবানের দুই উপজেলায় গত মঙ্গলবার রাতে ১৭ ঘণ্টার মধ্যে দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা, অস্ত্র লুট ও অপহরণের ঘটনা ঘটে। 

আর বৃহস্পতিবার রাতে থানচি থানা লক্ষ্য করে গুলি করেছে সশস্ত্র গোষ্ঠী। পরে গভীর রাতে আলীকদম উপজেলায় পুলিশ ও সেনাদের একটি যৌথ তল্লাশিচৌকিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তবে কারা গুলি চালিয়েছে, এ বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছু বলেনি।

বান্দরবানের সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিন থানায় তদারকের জন্য একজন করে এএসপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। থানচি থানায় অতিরিক্ত আরও ১০০ পুলিশ সদস্য যোগ দিচ্ছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন জানিয়েছেন, সন্ত্রাসীরা বড় ধরনের পরিকল্পনা করে বাজার ও পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিল। পুলিশ, বিজিবি তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। আরও অধিক সংখ্যক পুলিশ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োজিত আছে। পুলিশ-বিজিবির টহল জোরদার করা হয়েছে।

বান্দরবানের ঘটনায় রুমা ও থানচি থানায় ছয়টি মামলা হয়েছে। মামলায় আলাদা তিনটি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, থানায় হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের অভিযোগ করা হয়েছে। 

বান্দরবানের সার্বিক পরিস্থিতি দেখতে শনিবার সেখানে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বান্দরবানের রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

এআরএস
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর