আশ্রয়ণ প্রকল্পে কোরবানি, 'ধন্যবাদ প্রধানমন্ত্রী'

আপডেট : ২৩ জুলাই ২০২১, ০৯:১৯ এএম

কেবল নতুন ঘরই নয়, আশ্রয়ণ প্রকল্পে কোরবানির ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুমিল্লা আদর্শ সদরের গাবতলী আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা।

বুধবার (২১ জুলাই) ঈদুল আজহার দিনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের গাবতলী আশ্রয়ণ প্রকল্পে দুইটি ছাগল কোরবানি দেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দুইটি দেওয়া হয়।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এদিন খাবার রান্না করে তা পরিবেশন করা হয়। 

আরও পড়ুন: ঈদের বন্ধেও ভারত থেকে এলো ১১ গাড়ি অক্সিজেন

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন জানান, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনা ও তত্বাবধানে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের গাবতলী আশ্রয়ণ প্রকল্পের ১৯টি পরিবারের জন্য ঈদুল আজহা উপলক্ষে কোরবানি ও দুপুরের খাবারের আয়োজন করা হয়। এসময় দুইটি ছাগল কোরবানির ব্যবস্থা করা হয়। পরে আশ্রয়ণ প্রকল্পে পোলাও-মাংস রান্না করা হয়। 

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া আর মেঘনা উপজেলার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে ৬টি ছাগল কোরবানি দেওয়া হয়। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ২০ কেজি মিষ্টিও বিতরণ করা হয়। 

এছাড়া ঈদের আগেই আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, চিনি, লবণ, সেমাই, তেল, দুধ, মসলাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবারগুলো। 

image

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর