কোরবানিতে ব্রাজিল থেকে গরু আনতে চায় বাংলাদেশ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:০৫ পিএম

কোরবানির সময় ব্রাজিল থেকে জীবন্ত গরু আনার ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে দেশটিকে অনুরোধ করেছে বাংলাদেশ। তবে ব্রাজিল মাংস পাঠানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

রোববার ঢাকার একটি হোটেলে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর বৈঠক হয়। ওই বৈঠকে মাংস নিয়েও আলোচনা হয়।

বৈঠকের পর সাংবাদিকেদর টিটু বলেন, ওদের (ব্রাজিল) দিক থেকে প্রাণিজ প্রোটিনটা ফোকাসে ছিলো। বিশেষ করে মাংসে। আপনারা জানেন, ব্রাজিল অত্যন্ত কম দামে মাংস উৎপাদন করতে পারে, রপ্তানি করতে পারে। এ ব্যাপারে তারা কথা বলেছে।

তিনি বলেন, আমরা আগামী কোরবানি সামনে নিয়ে, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি, যদি সস্তাই হয়- আমাদের দেশে লাইভ ক্যাটল আনার ব্যবস্থা করা যায় কি না। তারা বলেছে, দেখবে।

দুদিনের সফরে রোববার সকালে ঢাকায় পৌঁছান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এ সফরে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে সঙ্গে এনেছেন তিনি।

ওই বৈঠকে দুদেশের আমদানি-রপ্তানির সুযোগ কাজে লাগাতে বিভিন্ন বিষয়ে খাতভিত্তিক আলোচনা হওয়ার কথা সাংবাদিকদের জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, গরু বা গরুর মাংস আমদানির বিষয়টি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে।

কেমন দামে ব্রাজিল মাংস দিতে চায়, জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা আগে যদি আমদানি অনুমোদন করি, তাহলে দাম নিয়ে, হেলথ সার্টিফিকেশন, লাইসেন্সিং- এগুলো নিয়ে আলাপ হবে। আমাদের এখানে প্রাণিজ আমিষ আমদানি রেস্ট্রিকটেড। পোল্ট্রি এবং অন্য মাংস আমরা আমদানি করি না। আমরা স্টাডিগুলো করে নিই। করার পরে দেখা যাবে যে, কোন প্রাইস কতটুকু আনা হবে।

তিনি আরও বলেন, আমরা চাচ্ছি শুধু বাংলাদেশের মার্কেট নয়, তারা যেন বাংলাদেশে প্রক্রিয়াজাত করে এশিয়ার মার্কেটে সরবরাহ করতে পারে, এটা আমরা তাদেরকে উৎসাহিত করেছি। বাংলাদেশকে শুধু বাংলাদেশ মার্কেট না দেখে, দক্ষিণ পূর্ব এশিয়ার হাব হিসাবে দেখতে পারে। এখানে প্রসেস করে যেন আসিয়ান মার্কেটে ঢোকাতে পারে।

ব্রাজিল থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাক দেশটির বাজারে গেলে তাতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার দাবি ভিয়েরার কাছে তুলে ধরার কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমরা আমাদের দেশের ডিউটি ফ্রি অ্যাকসেসটা চাই। ওদের থেকে যে তুলাটা নিয়ে আসতেছি, সেই তুলার তৈরি গার্মেন্টস যেন আমরা ডিউটি ফ্রি অ্যাকসেস পাই।

এক প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু বলেন, “ব্রাজিলও অগ্রসরমান অর্থনীতি, তারাও তাদের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেয়। গার্মেন্টসটা তাদের সংরক্ষিতই। শুধু বাংলাদেশ এবং চীন থেকে নেয়, বাকিটা স্থানীয়ভাবে করার চেষ্টা করছে।

 

কেএসএইচ
বাংলাদেশে নতুন সরকার গঠনের পর নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এই বৈঠকটি মূলত একটি...
জাতীয় মর্যাদা, পারস্পরিক সুবিধা ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশের স্বার্থে পররাষ্ট্র নীতি পরিচালনার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ।...
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।
বৃষ্টির কারণেই সাময়িকভাবে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর