ব্রিকসে যোগ দিতে বাংলাদেশকে সমর্থন করবে ব্রাজিল

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম

ব্রিকসের সদস্য পদ পেতে বাংলাদেশকে ব্রাজিল সমর্থন করবে বলে জানিয়েছেন সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

রোববার যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বন্ধু রাষ্ট্র হিসেবে ব্রাজিল বাংলাদেশকে যেকোনো বিষয়ে সহযোগিতা দিতে আগ্রহী। সে লক্ষ্যে ব্রিকসের সদস্য পদ পেতে বাংলাদেশকে সমর্থন করবে ব্রাজিল।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকসে নতুন করে সদস্য পদ বাড়ানোর পর এ বছর পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক হবে। নীতিগত এবং অবস্থান বিবেচনায় বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ। আমরা বাংলাদেশের সদস্য পদের বিষয়টি বিবেচনা করব। ব্রাজিলের পক্ষ থেকে দৃঢ় ও ইতিবাচক ভূমিকা রাখা হবে।

ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থনৈতিক জোট ব্রিক এর প্রথম আনুষ্ঠানিক সম্মেলন হয় ২০০৯ সালে। পরের বছর দক্ষিণ আফ্রিকার যোগ দিলে জোটের নাম হয় ব্রিকস। এই জোটের উদ্যোগে ২০১৫ সালের ২১ জুলাই যাত্রা করে নিউ ডেভলেপমেন্ট ব্যাংক-এনডিবি।

২০২১ সালেই এনডিবিতে যোগ দেয় বাংলাদেশ। মূল জোটেও বাংলাদেশ যোগ দিতে চায়।

গত বছরের (২০২৩) আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্রিকসের সদস্য সংখ্যা বাড়ানোর ঘোষণা আসে। নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে। দেশগুলো হলো- সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। সব মিলিয়ে ব্রিকস এখন ১০ সদস্যের একটি জোট। সেবার বাংলাদেশ এই জোটে যুক্ত হচ্ছে বলে নানারকম খবর আসে। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই তিনি চতুর্থবার সরকার প্রধান নির্বাচিত হয়েছেন।

রোহিঙ্গা ইস্যুতে ব্রাজিলের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ যেসব উদ্যোগ নিয়েছে ব্রাজিল সেগুলো সমর্থন করে।

এর আগে, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার লক্ষ্যে একটি কারিগরি সহযোগিতা চুক্তি সই হয়। এর আওতায় ভবিষ্যতে বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যে বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর হবে।

রোববার সকাল ১০টায় দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান মাউরো ভিয়েরা। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে যান মাউরো ভিয়েরা।

দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় এসেছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে। ব্রাজিল বাংলাদেশে কম দামে মাংস রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

সোমবার সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া স্কয়ার ও বেক্সিমকো ওষুধ শিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেয়ার পর রাতেই ঢাকা ছাড়বেন মাউরো ভিয়েরা।

কেএসএইচ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর