আমাদের পররাষ্ট্র নীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

জাতীয় মর্যাদা, পারস্পরিক সুবিধা ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশের স্বার্থে পররাষ্ট্র নীতি পরিচালনার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ। আমাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করেই আমরা ফরেন পলিসি পরিচালনা করবো।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফরেন পলিসিতে ফেরত যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আমাদের এটাই চাওয়া ছিলো। অত্যন্ত দায়িত্বশীল একটি ফরেন পলিসি মেইনটেইন করা হবে। আমরা সব দেশের সঙ্গে নিজেদের স্বার্থ রক্ষা করে ভালো সম্পর্ক রাখবো।

রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী জানান, রোহিঙ্গাদের প্রতি নজর কমবে না বরং বাড়বে। তিনি বলেন, আরাকানের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে। এই সমস্যার সমাধান আমরা যতো দ্রুত সম্ভব করতে চাই।

পররাষ্ট্র সংক্রান্ত কর্মকাণ্ডে দেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে ড. খলিলুর রহমান বলেন, পররাষ্ট্র কর্মকাণ্ড দেশের সব মানুষকে নিয়ে করবো, যেন কোনো গুজবের কারখানা না হয়। এ বিষয়ে সবাইকে সচেষ্ট ও সচেতন থাকবার আহবান জানাচ্ছি।

নির্বাচন ও নিজের পদ নিয়ে সমালোচনাকারীদের জবাব দিয়ে তিনি বলেন, অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে। গুনে নিক আরেকবার! আমি তো জোর করে পররাষ্ট্রমন্ত্রী হইনি।

একাত্তর/এসি
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর