ঈদযাত্রায় এবার চাপ বেড়েছে আকাশ পথেও

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৪:০৭ পিএম

ঈদযাত্রায় এবার চাপ বেড়েছে আকাশ পথেও। দেশের অভ্যন্তরীণ বিমানের তিনটি রুটের টিকেট তিন দিন আগেই শেষ হয়ে গেছে। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান ১৮টি বাড়তি ফ্লাইট যুক্ত করেছে। তবে শেষ দিকে টিকেটের দাম বেড়েছে দুই থেকে তিনগুন। 

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আকাশপথে যাত্রীর সংখ্যা। অবস্থাসম্পন্ন মানুষ বাস, ট্রেনের ঝক্কি ঝামেলা এড়াতে কম সময়ে স্বস্তির ঈদযাত্রায় বেছে নেন আকাশ পথ।

অভ্যন্তরীন রুটের মধ্যে ঢাকা থেকে রাজশাহী, সৈয়দপুর ও যশোর রুটের টিকেট শেষ হয়ে গেছে তিন দিন আগে। ঈদের পর সবচেয়ে বেশি চাপ দেখা দিয়েছে ঢাকা কক্সবাজার রুটে। 

বেসরকারী এয়ালাইন্সগুলো বলছে, ঈদের আগে ঢাকা ছাড়ার যাত্রী চাপ থাকলেও ফিরতি ফ্লাইট আসছে ফাঁকা। ঈদের পরের পরিস্থিতিটাও একই। তখন ঢাকা ছাড়ার যাত্রী চাপ নেই।

অভ্যন্তরীন রুটে সবচেয়ে ভালো অবস্থায় আছে ইউএস বাংলা এয়ারলাইন্স। ঈদের আগে ও পরের দশ দিনে ৬০০ ফ্লাইট পরিচালনা করবে তারা। ঈদের আগে আকাশ পথে বাড়তি ভাড়ার অভিযোগ নিয়ে এয়ারলাইন্সগুলো বলছে, বিশ্ব জুড়েই বিমানের ভাড়া চাহিদার বিপরীতে নির্ধারন হয়। দেশের বাজার এর ব্যাতিক্রম নয়। 

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঈদ উপলক্ষে অভ্যন্তরীন রুটে অতিরিক্ত ১৮টি ফ্লাইট দেয়া হয়েছে। অনলাইন ব্যাংকিং ও কল সেন্টার থেকে টিকেট কিনলে দেয়া হচ্ছে ১০ শতাংশ ছাড়।

অনলাইন টিকেট এজেন্সি ওটিএ বলছে, উড়োজাহাজের টিকেট ক্রয় পদ্ধতি সহজ হওয়ায় দিন দিন যাত্রী সংখ্যা বাড়ছে। 

চট্টগ্রাম ও সিলেট রুটে যাত্রী চাপ রয়েছে স্বাভাবিক। তবে পদ্মা সেতুর কারনে সবচেয়ে যাত্রী খরায় ভুগছে ঢাকা বরিশাল রুটের ফ্লাইটগুলো।

এআর
কঠোর বিধিনিষেধের কারণে ১৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। আজ সকালে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-চট্টগ্রাম ও...
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রের খবর অনুযায়ী, ফল প্রকাশের...
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর