অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হল

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৯:৩৩ এএম

কঠোর বিধিনিষেধের কারণে ১৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। আজ সকালে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-যশোর রুটে তিন ফ্লাইট পরিচালনা করা হয়।

করোনার প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে দুই দফায় গত ১ জুলাই থেকে ৭ জুলাই এবং ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল করায় পুনরায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর কথা জানায় বেবিচক।

মঙ্গলবার বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবে। ওই দিন থেকে পরবর্তী ৯ দিন অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত ফ্লাইট চলবে।


একাত্তর/এআর

ঈদযাত্রায় এবার চাপ বেড়েছে আকাশ পথেও। দেশের অভ্যন্তরীণ বিমানের তিনটি রুটের টিকেট তিন দিন আগেই শেষ হয়ে গেছে। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান ১৮টি বাড়তি ফ্লাইট যুক্ত করেছে। তবে শেষ দিকে টিকেটের দাম বেড়েছে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর