শেষ দিনে রেলযাত্রায় স্বস্তি

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৯:২৭ এএম

ঈদযাত্রার শেষ দিন আজ বুধবার (১০ এপ্রিল)। এ দিন সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। স্বস্তিতেই ঘরে ফিরছে মানুষ। এ দিন যাত্রীর চাপ তেমন চোখে পড়েনি।

যদিও ঈদকে ঘিরে বিগত কয়েকদিন যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল কমলাপুরে।  

চট্টগ্রামসহ বেশি দূরত্বের চাপ আজ কম থাকলেও কাছাকাছি যাত্রীর সংখ্যা ছিল বেশি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বাড়ি যাওয়া নিয়ে দ্বিধায় থাকা অনেকে ঈদ যাত্রা একদিন বাড়ায়, প্রিয়জনের কাছে ফিরছেন অনেকে।

এবার ট্রেনে তেমন শিডিউল বিপর্যয় নেই। সময়মতো স্টেশন ছেড়ে যাচ্ছে প্রতিটি ট্রেন। প্রতিবছর ঈদ যাত্রায় নানা ভোগান্তির অভিযোগ থাকলেও এ বছর যাত্রীদের সেরকম অভিযোগ নেই।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘ট্রেনের কোনো সিডিউল বিপর্যয় নেই। প্রতিটি ট্রেন তার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী স্টেশন ত্যাগ করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ’

এআর
ঈদযাত্রার দ্বিতীয় দিনেই উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড়ো ধরনের বিঘ্ন ঘটেছে। বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে গেছে সান্তাহার-চিলাহাটি-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল। ঘরমুখো...
সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে তিন সপ্তাহের বেশি বন্ধ থাকার পর সোমবার থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সীমিত পরিসরে বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে এসেছে রেলওয়ে। সরকারের নির্দেশনায় ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তঃনগরসহ...
রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর