ভরা মৌসুমে বান্দরবানে পর্যটক খরা, প্রস্তুত প্রশাসন

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পিএম

পাহাড়ে অশান্ত পরিস্থিতির কারণে এবারের ঈদ ও নববর্ষে পর্যটক নেই বান্দরবানে। স্থানীয়রা জানান, প্রায় একই সময়ে আয়োজন হয় ঈদ, নববর্ষ আর পাহাড়িদের সাংগ্রাই উৎসব। তাই সবচেয়ে বেশি পর্যটক আসে এই সময়। কিন্তু এবার তারা বঞ্চিত হচ্ছেন। যদিও প্রশাসনের কর্মকর্তারা জানান, পর্যটকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেয়া হয়েছে।  

বুধবার সরেজমিন, বান্দরবান শহরে জোরেশোরেই চলছে ঈদগাহের সাজসজ্জা।এলাকাগুলোতে চলছে সাংগ্রাই উৎসব ও নববর্ষ উদযাপনের প্রস্তুতিও। কিন্তু কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কয়েক দফা হামলা, যৌথবাহিনীর অভিযান এতোসব অস্থিরতার কারণে এখন পর্যটকশূণ্য বান্দরবান। ভাড়ার অভাবে এখনও খালি পড়ে আছে চাঁদের গাড়িগুলো। অথচ অন্য বছর দৃশ্যটা থাকে ভিন্ন। 

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আ. রশিদ বলেন, কুকি চিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিলেও এসব গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। 

তিনি বলেন, কুকি চিনসহ কোনো সন্ত্রাসীদের আমার ভয় পাই না। পর্যটক থাকলে আমরা অবশ্যই তাদের সেবা দেবো।

চাঁদের গাড়ির কয়েকজন চালক বলেন, এবছর আমরা খুব কষ্টে আছি। পর্যটক না থাকায় আমাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে।

তারা বলেন, এখানে কখন কী হয় তা বলা যায় না। পাহাড়ে সেনাবাহিনীসহ আইশশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা আছে। পর্যটক পাওয়া যায় গেলে আমরা গাড়ি নিয়ে বের হবো।

এদিকে পর্যটকদের নিরাপত্তার আশ্বাস দিয়ে বান্দরবানে আসার আহবান জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। 

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, এখানকার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বান্দরবানবাসীদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা রাখে। 

আর জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণের সব ধরনের সেবা দিতে আমরা প্রস্তুত। 

টানা কয়েকবছর করোনা আর কুকি চিনের অশান্তির ধাক্কায় এমনিতেই বিপর্যস্ত বান্দরবানের পর্যটন ব্যবসা। তাই এবারও পর্যটক না আসলে পথে বসবেন অসংখ্য ব্যবসায়ী। 

একাত্তর/এসি
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর