হরিয়ানায় স্কুলবাস উল্টে ছয় শিশু নিহত

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০২:৫৬ পিএম

ভারতের হরিয়ানা রাজ্যে একটি স্কুল বাস উলটে ছয় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন।

বৃহস্পতিবার সকালে রাজ্যের মহেন্দ্রগড় জেলার উনহানি গ্রামের নারনল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জিএল পাবলিক স্কুলের ওই বাসটিতে অন্তত ৩০ জন শিক্ষার্থী ছিল।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাতে জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত চালক মদ্যপ অবস্থায় বাসটি চালাচ্ছিলেন।

আরেকটি বাসকে পাশ কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে স্কুলবাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে উলটে গেলে হতাহতের ঘটনা ঘটে।

জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের মধ্যে ১২ শিক্ষার্থীকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ।

এআর
ভারতের দুই রাজ্য জম্মু-কাশ্মীর ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন।
নিউইয়র্কে স্কুলবাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে দুইজনের। খবর রয়টার্সের। বৃহস্পতিবার বিকেলের ঐ ঘটনায় আহত ৪০ জন।  উদ্ধারকর্মীরা জানান, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা সংকটাপন্ন। স্থানীয় হাসপাতালে চলছে...
ভারতের হরিয়ানায় একটি হিন্দু মিছিল চলাকালীন সহিংসতা শুরু হওয়ার এক সপ্তাহ পরও সেখানে সংঘাত অব্যাহত রয়েছে। সর্বসেষ সহিংসতায় একটি সমাধি এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে এবং দোকানপাট ভাঙচুর...
ভারতের হরিয়ানা রাজ্যের হিংসা ছড়িয়ে পড়তে পারে দিল্লিতেও। এই আশঙ্কায় দেশটির রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে উচ্চমাত্রার সতর্কতা বা হাই অ্যালার্ট। গত তিনদিন ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হরিয়ানা।...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর