হরিয়ানায় হিন্দু-মুসলমান সংঘাত অব্যাহত

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৭:১১ পিএম

ভারতের হরিয়ানায় একটি হিন্দু মিছিল চলাকালীন সহিংসতা শুরু হওয়ার এক সপ্তাহ পরও সেখানে সংঘাত অব্যাহত রয়েছে। সর্বসেষ সহিংসতায় একটি সমাধি এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে এবং দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

সোমবার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রোববার নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং সোমবারের ভোরের দিকে একটি মুসলিম সমাধিতে আগুন দেয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

গত সপ্তাহে গুরুগ্রাম জেলায় একটি মসজিদে আগুন দেয়ার পর সেখানকার ইমামসহ অন্তত সাতজন নিহত হন। 

গত সপ্তাহে যেখানে ঝামেলা শুরু হয়েছিল সেখান থেকে ২০০ কিলোমিটার দূরে পানিপথ জেলার সহকারী পুলিশ সুপার মায়াঙ্ক মিশ্র বলেছেন, জেলায় দোকান ভাংচুরের তিনটি ঘটনা ঘটেছে। ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সদস্য এবং সংখ্যালঘু মুসলমানদের মধ্যে উত্তেজনা প্রজন্ম থেকে প্রজন্মে মারাত্মক সহিংসতার জন্ম দিয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির সরকার তাদের সাথে অন্যায় আচরণ করছে, সম্প্রতি মুসলমান গোষ্ঠীর কিছু সদস্য এই অভিযোগ তোলার পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। 

সর্বশেষ  সংঘাত সত্ত্বেও, গুরুগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট গত সপ্তাহ থেকে নিষেধাজ্ঞামূলক আদেশ প্রত্যাহার করে বলেছেন, ‘স্বাভাবিকতা ফিরে এসেছে’।

কিন্তু এই সংঘর্ষের ফলে অনেক মুসলমানের মনে ভয় ঢুকে পড়েছে। 

আরও পড়ুন: স্লোভেনিয়ায় রেকর্ড বন্যায় ছয়জনের মৃত্যু

কেউ কেউ তাদের গ্রামে ফিরে যেতে শহর ছেড়েছেন বা অন্য এলাকায় বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে বসবাস করতে গেছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। 

গুরুগ্রামের কিছু মুসলমান বলেছেন, কিছু ব্যক্তি তাদের কাছে আসছেন এবং তারা চলে না গেলে সহিংসতার হুমকি দিচ্ছেন।


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর