কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের প্রথম গানে চমক

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১০:১১ পিএম

‘কোক স্টুডিও বাংলা’ মানেই দারুণ কিছু। অভিনব সব আইডিয়ায় যেন একের পর এক চমক । আজ শনিবার রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে তৃতীয় মৌসুমের প্রথম গান । এতে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। ‘তাঁতী’ শিরোনামে এই গানটি পরিবেশন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনি, যিনি ‘ওলি বয়’ নামে পরিচিত।

coke-arnab-joya

গানের মাঝামাঝিতে মাইক্রোফোন হাতে পর্দায় এসেছেন জয়া; গানটির ব্যাকগ্রাউন্ড শিল্পী হিসেবে পাওয়া গেছে এই তারকাকে।

শতরূপা ঠাকুরতা রায়, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনির লেখা এই গান প্রযোজনা করেছেন তৃতীয় সিজনের মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব।

কোক স্টুডিও বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গানটি নিয়ে বলা হয়, ‘তাঁতি একজন শিল্পী, কাপড়ের বুননে যিনি ফুটিয়ে তোলেন আমাদের সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস। কাপড় বোনার সময় একধরনের ছন্দ তৈরি হয়। তাঁতের শব্দের সাথে প্রতিটি সুতা যেন হয়ে ওঠে গানের এক একটি চরণ। আর প্রতিটি চরণ এই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই যে শব্দ, এই বিষয়টিই তুলে ধরা হয়েছে কোক স্টুডিও বাংলার নতুন গানটিতে।’

গঞ্জের আলীর সঙ্গে অর্ণবের সুর মিলে গানটি যেন হয়ে গঠেছে অনন্য। এর সঙ্গে যুক্ত হয়েছে ওলি বয়ের অ্যাফ্রোবিটের ফিউশন। বাংলাদেশে বসবাসকারী নাইজেরিয়ান এই শিল্পীর পরিবেশনা গানটিতে যোগ করেছে নতুন মাত্রা।

কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে গানটি শোনা যাচ্ছে।

 

 

এনএন
কোক স্টুডিও বাংলার 'মালো মা’ গানটি নিয়ে প্রশংসার সঙ্গে বিতর্কও উঠেছে। নেত্রকোনার বাউলসাধক রশিদ উদ্দিনের ‘মাগো মা’ গানের সঙ্গে ঢাকার সাধক, কবি ও শিল্পী খালেক দেওয়ানের ‘মালো মা’ গানের মিল খুঁজছেন...
অঞ্চল ছাপিয়ে দেশ, দেশ ছাপিয়ে ভিনদেশ। ফাঙ্কি মিউজিক আর র‍্যাপের মিশেলে আঞ্চলিক গান ‘মুড়ির টিন’ পৌঁছে গেছে কলকাতা, পাঞ্জাব- এমনকি জার্মানিতেও। এর মাঝেই ইউটিউবে এক কোটি ভিউ হওয়া ‘কোক স্টুডিও’র...
কনসার্টের আয়োজন করেছিল কোকাকোলা বাংলাদেশ। বিকেল ৪টা থেকে ‘কোক স্টুডিও বাংলা’ শিরোনামে কনসার্টটি শুরুর হওয়ার কথা ছিলো। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।নতুন সূচি অনুযায়ী,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর