রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিলো: বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:২৮ পিএম

শুধু রোজার মাসে নয় সারাবছর নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

টিটুর দাবি, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিলো। দেশবাসী স্বস্তি ও উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী।

আহসানুল ইসলাম টিটু বলেন, সীমিত সামর্থ্য নিয়ে দেশে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ফলাফল বা কৃতিত্বলাভের জন্য কাজ করি না, দেশ ও জনগণের স্বার্থে কাজ করে চলছি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী কয়েকটি বছর আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ সময় আমাদের বাণিজ্যকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে চাই।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রমজানে চ্যালেঞ্জ ছিলো দ্রব্যমূল্য তা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।

 

 

কেএসএইচ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিগত এক যুগের মধ্যে গত অর্থবছরে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ছিলো বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে রিজার্ভের যে ঘাটতি ছিল তা মেটাতে চীন থেকে পাঁচ বিলিয়ন ডলারের একটি বাণিজ্য সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না, এদিকে ভোক্তারা বেশি দামে পণ্য কিনছে। মুনাফা করছে মধ্যস্বত্বভোগীরা। তাই, তাদের দৌরাত্ম্য কমাতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর