কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে এক মাসেই চার খুন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:০৪ পিএম

আবারও কিশোর গ্যাং আতঙ্ক ছড়িয়েছে সাভারে। এক মাসের মধ্যে চারটি হত্যাকাণ্ড ঘটেছে সাভার পৌরসভা এলাকায়। সর্বশেষ শুক্রবার হত্যার শিকার হয়েছেন রঙ মিস্ত্রী সাজ্জাদ হোসেন। সব হত্যায় কিশোর গ্যাং জড়িত বলে জানান এলাকাবাসী। যদিও পুলিশ বিষয়টিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে মানতে নারাজ।

নাগরিক কমিটির নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবি তুলেছেন।

শুক্রবার রাতে সাভার পৌরসভার আরাপাড়ার বালুর মাঠ এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মারা যান ফার্নিচারের রঙ মিস্ত্রি সাজ্জাদ হোসেন। তিনি পরিবার নিয়ে বাস করতেন পৌরসভার রাজাশন এলাকায়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, এলাকার কিশোর গ্যাং লিডার স্বপনের নেতৃত্বে এ হামলা হয় সাজ্জাদের ওপর৷ প্রথম আঘাটি করে কিশোর গ্যাং সদস্য আল আমিন। 

দল নেতা স্বপনসহ দলের অন্যান্যদের নামে একাধিক মামলা রয়েছে।

নিহত সাজ্জাদের খালা জানান, তার পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে। তাদের পরিবারে আয় করার মতো আর কেউ নেই।

সাভার নাগরিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ আসলে ব্যর্থ। এখনে বিশেষ ব্যবস্থা নেয়া দরকার। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, গোটা সাভারে কিশোর গ্যাং এর দৌরাত্ম্য বেড়েছে। গত এক মাসে সাভারের আলোচিত চারটি হত্যাকাণ্ডের সঙ্গে এরা জড়িত।

গত ১১ মার্চ রাতে বিনোদবাইদে কাঠমিস্ত্রি সোহেল, ২১ মার্চ সোবহানবাগে আমজাদ এবং ২৮ মার্চ ছায়াবিথী আঙ্গিনায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী শহীদুলকে হত্যা করে কিশোর গ্যাং। সাধারণ মানুষের হিসাবে গোটা সাভার আশুলিয়ায় ৫০টির মত কিশোর গ্যাং এর অস্তিত্ব আছে। যদিও পুলিশ এব্যাপারে কোন পরিসংখ্যান দিতে পারে না।

 

একাত্তর/আরএ
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর