ইরানি হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ ইসরাইলের

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৪:২০ পিএম

শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে শনিবার ইসরাইলে হামলা চালিয়েছে ইরান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই ইসরাইলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। এ হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

সোমবার আইডিএফের বরাত দিয়ে বিবিসি দুইটি ছবি প্রকাশ করে। ছবি দুটিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রর আঘাতে একটি রাস্তায় এবং এয়ারবেসের কাছে একটি ফাঁকা জায়গায় গর্ত তৈরি হয়েছে।

গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরাইলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরাইলে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই প্রথম তেহরান সরাসরি ইসরাইলের ভূখণ্ডে হামলা চালালো।

হারমন এলাকায় ড্রোন বা ক্ষেপণাস্ত্রর আঘাতে রাস্তায় তৈরি হওয়া গর্ত। ছবি: আইডিএফ।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার বৈঠকে বসেছিল ইসরাইল। তবে, বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

এদিকে, ইসরাইলের পরম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরাইলি পাল্টা হামলায় যোগ দেবে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস ইসরাইলকে সতর্ক করেছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না।

রোববার বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খুব সাবধানে এবং কৌশলগতভাবে চিন্তা করার’ অনুরোধ জানিয়েছেন।

নেভাটিম এয়ারবেসের কাছে তৈরি হওয়া একটি গর্ত। ছবি: আইডিএফ।

গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরাইলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরাইলে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ইসরাইলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

এদিকে, সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলার কথা উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তাই ইসরাইলে হামলার মাধ্যমে পাল্টা জবাব দেওয়া ছাড়া তেহরানের হাতে আর কোনো উপায় ছিল না।

রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একথা বলে ইরাভানি আরও জানান, ইরান উত্তেজনা বা যুদ্ধ চায় না। তবে যেকোনো হামলার কড়া জবাব দেবে তারা।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর