আনন্দময় কিছু স্মৃতি সাথী করে এবার কর্মজীবনের ব্যস্ততা শুরু নগরবাসীর। ঈদের ছুটি শেষে শহরে ফেরা মানুষের ভিড় ছিলো কমলাপুর রেলওয়ে স্টেশনে। বড় কোন শিডিউল বিপর্যয় না থাকায় সময় মতোই স্টেশনে পৌঁছায় ট্রেন। ভিড় থাকলেও স্বস্তি ছিলো এবারের ট্রেনযাত্রায়।
বাড়ি থেকে সাথে দেয়া মায়ের খাবারে পূর্ণ ব্যাগ। কিন্তু আপন মানুষগুলোকে বাড়িতে রেখে আশায় শূন্য হৃদয়। তারপরও কিছু আনন্দের মুহূর্ত আর ভালোবাসার স্মৃতি নিয়ে আবার নগরজীবনের পথচলা শুরু।
নাড়ির টান ভুলে জীবিকার তাগিদে ফিরে আসা এই নগরে।
তারা বলছেন, বাড়ি থেকে ফেরাটা কষ্টের হলেও জীবিকার টানে বাধ্য হয়েই ফিরতে হচ্ছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় ছিলো ফিরতি যাত্রীদের। ট্রেনের শিডিউলও ছিলো ঠিকঠাক। সব মিলিয়ে যাত্রাটা স্বস্তির ছিলো বলছেন যাত্রীরা।
আবারো কোনো এক ছুটির মুহূর্তে দেখা মিলবে প্রিয় মুখের। সেই আশায় ঢাকার পথে মানুষ। আর এই অপেক্ষাতেই যেন ফিরে যাওয়ার পূর্ণতা।
কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটে
লম্বা ছুটির পর খুললেও ব্যাংকে ভিড় নেই