যেভাবে উদ্ধার হলো এমভি আবদুল্লাহ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ পিএম

জলদস্যুদের হাত থেকে বাংলাদেশের কেএসআরএম গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ ছাড়া পাওয়ার পর থেকেই ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে। সোমবার বেলা দুইটায় সংস্থাটির ওয়েবসাইটে এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নেওয়ার ছবি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

জাহাজটির গন্তব্য এখন আরব আমিরাতের আল হারমিয়া বন্দর। সেখানে আগামী ২১ এপ্রিল জাহাজটি পৌঁছাতে পারে বলে কেএসআরএম গ্রুপ জানিয়েছে। ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহ জাহাজটিকে জিম্মি করে। জাহাজটি ছাড়া পায় গত শনিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে, অর্থাৎ ১৪ এপ্রিল প্রথম প্রহরে।

কম সময়ে মুক্তি

সোমালিয়ার দস্যুরা ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহ জিম্মি করে ১২ মার্চ। মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়া পায় শনিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে, অর্থাৎ ১৪ এপ্রিল প্রথম প্রহরে। এ হিসাবে জিম্মি করার ৩২ দিন পর জাহাজটি মুক্তি পায়। এর আগে ২০১০ সালে কেএসআরএম গ্রুপের আরেকটি জাহাজ এমভি জাহান মণি ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। ওই জাহাজ উদ্ধার করতে ৯৯ দিন সময় লেগেছিল।

সোমালিয়া উপকূলে দস্যুতা নিয়ে সমীক্ষা চালানো যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ওয়ান আর্থ ফিউচার ফাউন্ডেশনের ‘দ্য ইকোনমিক কস্ট অব সোমালি পাইরেসি ২০১২’ প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে ৩১টি জাহাজ মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছিল। প্রতিটি জাহাজ ছাড়া পেতে গড় সময় লেগেছে ১৭৮ দিন। ২০১২ সালে আটটি জাহাজ মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে গড়ে সময় লেগেছে ৩১৬ দিন।

কীভাবে জাহাজটি দ্রুত মুক্ত হলো

এমভি জাহান মণির জিম্মির ঘটনার সময় দস্যুদের হাতে অনেকগুলো জাহাজ ছিল। সে সময় একের পর এক জাহাজ মুক্তিপণ দিয়ে ছাড়া হচ্ছিল। দস্যুদের হাতে নগদ অর্থের প্রবাহ ছিল। ফলে মুক্তিপণের সমঝোতায় খুব তাড়া ছিল না দস্যুদের। গত নভেম্বর থেকে বাণিজ্যিক জাহাজ ছিনতাই করলেও মুক্তিপণ ছাড়াই জাহাজ দুটি উদ্ধার করা হয়। সর্বশেষ শুধু বাংলাদেশি এমভি আবদুল্লাহ জিম্মি ছিল। ফলে দস্যুরাও যত দ্রুত সম্ভব নগদ অর্থ পাওয়ার চেষ্টায় ছিল। এ কারণে মালিকপক্ষ ও দস্যু-দুই পক্ষের বোঝাপড়া দ্রুত হয়েছে।

এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের পর প্রথম দিন থেকেই মালিক পক্ষ শুরু করে। সোমালিয়ার উপকূলে দস্যুতার প্রবণতা বাড়ার পর আন্তর্জাতিক নৌবাহিনীর তৎপরতা বাড়ায় দস্যুরাও চাপে ছিল। সরকারও নাবিকদের উদ্ধারে মালিক পক্ষকে সব রকমের সহযোগিতা করে। এতে খুব দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে।

সোমালিয়ার উপকূলে দস্যুতা চরমে ওঠে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত। ২০১২ সালের পর দস্যুতা শূন্যের কোঠায় নেমে আসে। ২০১৭ সালে দুটি জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও উদ্ধার করা হয়। দস্যুতার হার যখন বেশি ছিল, তখনো গড়ে প্রতিটি জাহাজ উদ্ধারে কয়েক মাস সময় লেগেছিল।

বারবার বাণিজ্যিক জাহাজ জিম্মি

সোমালিয়ায় জিম্মি বাণিজ্যিক জাহাজের নাবিকদের দীর্ঘ সময় জিম্মি থাকার ঘটনা এমভি আলবেদো জাহাজের। মালয়েশিয়ার এই জাহাজের নাবিকদের ২০১০ সালের ২৬ নভেম্বর ছিনতাই করেছিল দস্যুরা। ২০১৩ সালের ৭ জুলাই জাহাজটি ডুবে যায়। ধাপে ধাপে নাবিকেরা সর্বশেষ মুক্তি পেয়েছিল ২০১৪ সালের ৭ জুন। অর্থাৎ এই জাহাজের নাবিকেরা মুক্তি পেতে ১ হাজার ২৮০ দিন বা সাড়ে ৩ বছর সময় লেগেছিল।

বাণিজ্যিক জাহাজ ছাড়া দীর্ঘ সময় জিম্মি রাখার ঘটনা ঘটেছিল একটি মাছ ধরার জাহাজের। মাছ ধরার জাহাজটির নাম এফবি প্রান্তলয়-১২। জাতিসংঘের মাদক এবং অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমালিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে জিম্মি রাখার ঘটনা এটি। ২০১০ সালের ১৮ এপ্রিল ছিনতাই হওয়া মাছ ধরার জাহাজটি মুক্ত হয়েছিল ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি। জাহাজটির ২৪ জন নাবিকের মধ্যে ৬ জন নানা পর্যায়ে অসুস্থ হয়ে মারা যান। মিয়ানমারের ১৪ জন নাবিক মুক্তি পান ২০১১ সালে। সর্বশেষ ৪ জন মুক্তি পান ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি। অর্থাৎ এই ৪ জন মুক্তি পেয়েছেন ৪ বছর ৩১৩ দিনে বা ১ হাজার ৭৭৪ দিনে।

যেভাবে জলদস্যুদের কবলে পড়েছিলো এম ভি আবদুল্লাহ

কয়লাবাহী এম ভি আবদুল্লাহ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ভারত মহাসাগর দিয়ে যাওয়ার সময় বারই মার্চ দুপুরের দিকে হঠাৎই ছোট ছোট বোট নিয়ে জাহাজের দিকে চলে আসে সোমালিয়ান জলদস্যুরা। ঐ জাহাজে থাকা একজন ক্রু ঘটনার সময় একটি ভিডিও ধারণ করেন। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার অ্যাসোসিয়েশন সেই ভিডিও দিয়েছিলো বিবিসি বাংলার কাছে। ওই ভিডিওতে দেখা যায় ছোট ছোট নৌকায় করে জাহাজটিতে ওঠার চেষ্টা করে জলদস্যুরা এবং এ সময় তাদের হাতে বন্দুক ছিলো। 

জাহাজে ওঠার পরই সবাইকে জিম্মি করে ফেলে জলদস্যুরা। জলদস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার পরই হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে মালিক প্রতিষ্ঠানকে একটি বার্তা পাঠায় জাহাজের একজন নাবিক। যাতে বলা হয়, "জলদস্যুরা জাহাজ দখল করে নিয়েছে। আমাদের নাবিকেরা আটকা পড়েছেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।"

পণ্য বোঝাই থাকায় জাহাজগুলো সাধারণত ধীরে চলে আন্তর্জাতিক নৌ রুটে। এমভি আব্দুল্লাহর মতো আকারের জাহাজগুলোতে ৩০ থেকে ৪০ টন পণ্য বোঝাই থাকে। বেশি পণ্য বোঝাই থাকায় বেশির ভাগ জাহাজের গতি থাকে ১৮ থেকে ২০ নটিক্যাল মাইল।এ কারণেই গতি থাকে কম। জলদস্যুরা যখন কোন জাহাজকে টার্গেট করে তখন তারা ছোট ছোট বোটে অস্ত্র নিয়ে তিন থেকে চারদিক থেকে আক্রমণ করে। তিন চারদিক থেকে যখন আক্রমণ করে তখন সামাল দেয়া কঠিন হয়ে যায়। সাধারণত জলদস্যুরা জাহাজটিতে ওঠার পরই কমিউনিকেশনের সব পথগুলো তারা বন্ধ করে দেয়। এরপর ডাকাতি শুরু করে।

এআর
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৭ মার্চ) ব্রাসেলসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস...
ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটল। দিল্লির বুকে দুই পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত হলো এক 'ঐতিহাসিক' বাণিজ্য চুক্তি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশ থেকে ২০২৫ সালের শেষ তিন মাসে মোট এক লাখ ১৫ হাজার ৪৪০ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশগুলো ছেড়ে যাওয়ার আইনি নির্দেশনা দেওয়া হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর