মাদক কারবারে বদির ভাইদের ‘সংশ্লিষ্টতা’ পেয়েছে সিআইডি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পিএম

টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের বিরুদ্ধে মাদক কারবারের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বদি পরিবারের আর কেউ মাদকের সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে, জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

বুধবার দুপুরে মালিবাগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এরই মধ্যে মাদকের ১০ জন গডফাদারকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বদির দুই ভাইয়ের ব্যাপারে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী বলেন, তাদের বিষয়ে এখনো অনুসন্ধান চলছে। তাদের নামে আরও সম্পত্তি পাওয়া যাচ্ছে।

সিআইডি প্রধান মোহাম্মদ আলী বলেন, ৩৫টির মধ্যে তিনটি মামলার গডফাদারদের ৯.১৪ একর জমি এবং আট কোটি টাকা দামের দুটি বাড়ি আদালতের নির্দেশে ক্রোক করা হয়েছে। মানি লন্ডারিং মামলায় ব্যাংকে তাদের গচ্ছিত প্রায় এক কোটি টাকাও ফ্রিজ করা হয়েছে।

এছাড়া প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের আরও ৩৫ একর জমি, ১২টি বাড়ি, একটি গাড়ি ক্রোকের প্রক্রিয়া চলছে বলে জানান সিআইডি প্রধান।

তিনি আরও বলেন, সিআইডি প্রথমে মাদক সম্পৃক্ত মানিলন্ডারিং মামলার তদন্তে গভীরে প্রবেশ করে। পরে মাদক ব্যবসায়ী ও গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংকে থাকা অর্থ ফ্রিজ করতে সক্ষম হয়।

২০০২ সাল থেকে টেকনাফ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসার পর ২০০৮ সালে কক্সবাজার-৪ আসন থেকে সংসদে যান আব্দুর রহমান বদি। ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে ওই আসনের সংসদ সদস্য ছিলেন আব্দুর রহমান বদি।

২০১৪ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা এক তালিকায় বদি এবং তার ভাই-বেয়াই, মামা-ভাগ্নে মিলিয়ে ১০ জনের নাম আসে।

২০১৮ সালে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হন বদির বেয়াই আক্তার কামাল। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন আক্তারের বিরুদ্ধে মানব পাচারের দুটি এবং মাদক পাচারের তিনটি মামলা ছিল।

মাদকের কারবারে নাম আসায় সমালোচনার মধ্যে ২০১৮ সালের নির্বাচনে বদির বদলে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি ওই আসনের এমপি নির্বাচিত হয়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় সাজা পেয়ে কারাগারে যেতে হয়েছিলো টেকনাফ পৌর আওয়ামী লীগ সভাপতি বদিকে। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে জামিন পান।

বুধবার সিআইডির সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২০ সালের পর থেকে ৩৫টি মাদক মামলার তদন্তে নামে সিআইডি। এসব মামলায় নাম আসা ‘গড ফাদারদের’ সম্পদের যে হিসাব পাওয়া গেছে, তার মোট পরিমাণ প্রায় ১৭৮ দশমিক ৪৪ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর গড়ে প্রায় ৮০ হাজার মাদক মামলা হয়। ২০২১ সালে সারা দেশে ৭৯ হাজার ৬৭৫টি, ২০২২ সালে ৮২ হাজার ৬৭২টি এবং ২০২৩ সালে ৭৬ হাজার ৪০৩টি মাদক মামলা হয়েছে।

মোহাম্মদ আলী বলেন, দেশের ৬৪ জেলায় যেসব মাদক মামলা হয়, তাতে শুধু মাদক বহনকারীদের গ্রেপ্তার করা হয়, কিন্তু গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকে। যেহেতু আমরা গডফাদারদের নিয়ে কাজ করছি দেখি কতগুলো ধরতে পারি।

এখন পর্যন্ত দশটি মামলায় ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানান জানিয়ে সিআইডি প্রধান। তিনি বলেন, তাদের মধ্যে ১০ জন গডফাদার আছেন।

কেএসএইচ
আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির...
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার। একইসঙ্গে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মাদক কারবার ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় একের পর এক হামলার ঘটনা ঘটছে রাজধানীর মোহাম্মদপুরে।
নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে দেশে প্রথমবারের মতে চালু হলো ‘মুন অ্যালার্ট’। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এই সেবা চালু...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর