ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার বাসিন্দাকে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৫:০১ পিএম

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের একটি আগ্নেয়গিরি থেকে অব্যাহত অগ্ন্যুৎপাতের  ফলে ওই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্যত্র সরিয়ে নেওয়া হয় ওই এলাকার অন্তত ১১ হাজারের বেশি বাসিন্দাকে।

মঙ্গলবার রাতে উত্তর সুলাওয়েসি প্রদেশে অবস্থিত মাউন্ট রুয়াং আগ্নেয়গিরিতে প্রথম অগ্ন্যুৎপাত হয়। ৭২৫ মিটার উঁচু পর্বতের ওপর থেকে লাভা নিচের দিকে নির্গত হওয়ায় আশপাশের এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

আগ্নেয়গিরির ভিডিও ফুটেজে পাহাড়ের নিচে লাল লাভার স্রোত এবং রুয়াং এর মুখ থেকে ধোয়া নির্গতের ছবি দেখা গেছে। আশপাশের চার থেকে ছয় কিলোমিটার পর্যন্ত এলাকায় মানুষ বা প্রাণীর অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রাদেশিক রাজধানী মানাডো থেকে ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত রুয়াং থেকে নিকটবর্তী তাগুলান্দাং দ্বীপে প্রাথমিকভাবে আটশোর বেশি লোককে সরিয়ে নেওয়া হয়। কিন্তু বুধবার আরও চারবার অগ্ন্যুৎপাত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আরও লোককে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

দেশটির দুর্যোগ সংস্থার প্রধান আবদুল মুহারি জানান, আগ্নেয়গিরির কিছু অংশ সমুদ্রে পড়তে পারে। এতে সুনামির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এর ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা কমপক্ষে ১১ হাজার ৬১৫ বাসিন্দাকে অবশ্যই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

 

একাত্তর/জো
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার কয়েকটি দেশ। এর মধ্যে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর