কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অং সান সু চি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১২:৩৬ এএম

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর বদলে গৃহবন্দী করা হয়েছে তাকে। গোপন সূত্রের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে এএফপি।

এদিকে, একই দিনে মিয়ানমারের জান্তা সরকারের এক মুখপাত্র জানিয়েছে, উত্তপ্ত আবহাওয়ার কারণে বয়স্ক কয়েদীদের বিশেষ সেবা সেওয়া হচ্ছে। 
মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী আরও জানায়, দেশটির নববর্ষ উদযাপনের অংশ হিসেবে তিন হাজার ৩০০ কয়েদীকে মুক্তি দেওয়া হবে। 

আবহাওয়ার কারণে সাময়িকভাবে সু চিকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে, নাকি তার সাজা কমিয়ে আনা হয়েছে, এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি এএফপি। 

নোবেল জয়ী ৭৮ বছর বয়সী সু চি বর্তমানে বিভিন্ন মামলায় ২৭ বছরের সাজা ভোগ করছেন। সু চির পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্টকেও কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে ইরাবতী।

মিয়ানমারে কয়েক দশক ধরে চলা সামরিক শাসনের পর এক দশকের মতো দেশটিতে গণতন্ত্র চালু ছিল। এরপর ২০২১ সালে ফেব্রুয়ারিতে সু চির সরকারকে হটিয়ে আবারও ক্ষমতায় আসে সামরিক জান্তা। এরপর থেকেই জনসম্মুখে সু চিকে খুব একটা দেখা যায়নি।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর