প্রাথমিকের শিক্ষকদের আবারও অনলাইনে বদলির সুযোগ

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ এএম

আবারও অনলাইনে বদলির আবেদনের সুযোগ পেতে চলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকরা। আগ্রহীরা একই উপজেলা ও থানার মধ্যে বদলির আবেদন করতে পারবেন। সোমবার থেকে শুরু হয়া এই কার্যক্রম চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রধান শিক্ষক ২৫ এপ্রিল সেটি যাচাই করবেন। ২৬-২৭ এপ্রিল সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার আবেদনটি যাচাই করবেন। ২৮-৩০ এপ্রিলের মধ্যে উপজেলা বা থানা শিক্ষা অফিসের যাচাই ও অগ্রায়ণ সম্পন্ন হবে।

১-২ মে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের যাচাই ও অনুমোদন এবং প্রধান শিক্ষকের যাচাই ও অগ্রায়ণ সম্পন্ন হবে। ৩-৫ মে পর্যন্ত বিভাগীয় উপ-পরিচালক কর্তৃক যাচাই ও অনুমোদন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর ক্ষেত্রে যোগ্য আবেদনকারীকে সফটওয়্যারের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় নির্বাচিত করা হয় বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

বদলির ক্ষেত্রে কয়েকটি শর্তও দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শর্তগুলোর মধ্যে রয়েছে-

আগ্রহী শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ অক্টোবর ২০২৩ তারিখে জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে সংযুক্ত তথ্য ও কাগজপত্রাদি যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

একাত্তর/এসি
ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
দেশের ছয় বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ আবেদন শুরু হয়, চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রায় এক মাস বন্ধ থাকার পর ১৪ আগস্ট থেকে খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো।
আসন্ন রোজার মাসে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর