ভূমিকম্প আতঙ্কে প্রাথমিক স্কুল কি বন্ধ হচ্ছে? যা জানালেন উপদেষ্টা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম

ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

তিনি বলেন, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। তাই আতঙ্ক নয় বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতিমধ্যে পাঠানো হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা তৈরি করছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে এ পদোন্নতি দীর্ঘদিন আটকে আছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যেসব পদ শূন্য হবে, সেগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, শিক্ষক সঙ্কট দূর করতে ইতিমধ্যে বড়ো আকারে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশা করা যাচ্ছে, এতে দেশে প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও গতিশীল হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

একাত্তর/এসি
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের যে নির্দেশনা পূর্বে দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার।
রোববার থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভূমিকম্পজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত...
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভূমিকম্পজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে...
দেশের ছয় বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ আবেদন শুরু হয়, চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর