খুলছে প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৩:৪০ পিএম

প্রায় এক মাস বন্ধ থাকার পর ১৪ আগস্ট থেকে খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো।

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এ চিঠিতে দেশের সব জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়।‌

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, এতদিন শ্রেণিকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল। বুধবার থেকে পাঠদান পুরোদমে শুরু হবে।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম পূর্ণোদ্যমে চালু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্ট সংখ্যক স্মারকে জারি করা অফিস আদেশের কার্যকারিতা এতদ্বারা রহিত করা হলো।

 

এআর
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের যে নির্দেশনা পূর্বে দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার।
ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
দেশের ছয় বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ আবেদন শুরু হয়, চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবারও অনলাইনে বদলির আবেদনের সুযোগ পেতে চলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকরা। আগ্রহীরা একই উপজেলা ও থানার মধ্যে বদলির আবেদন করতে পারবেন। সোমবার থেকে শুরু হয়া এই কার্যক্রম চলবে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর