পাগলা মসজিদের ২৭ বস্তা টাকা, চলছে গণনা

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০১:০৫ পিএম

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৯টি দান বাক্স খুলে এখন পর্যন্ত ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গণনা চলছে। ধারনা করা যাচ্ছে, এবার অতীতের সব রেকর্ড ভেঙে যেতে পারে।

শনিবার সকালে দান বাক্সগুলো খুলে টাকাগুলো পাওয়া গেছে। এতে নগদ টাকা ছাড়াও বিদেশি মুদ্র, স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে।

সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মসজিদ পরিচালনার কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। পরে বস্তার টাকাগুলো মসজিদের দুই তলার মেঝেতে রেখে গণনার কাজ চলছে। 

টাকা গণনার কাজে ব্যাংক কর্মকর্তা, এতিমখানার শিক্ষার্থী, শিক্ষকসহ দুই শতাধিক মানুষ অংশ নিয়েছেন। 

এর আগে গত ৯ ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের ৯টি দান বাক্স। সেখানে মিলেছিল ছিল কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ। এবার ২৭ বস্তা টাকা হওয়ায় টাকার পরিমাণ আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। 

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন রূপালি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, মসিজিদ কেন্দ্রিক এতিমখানার শিক্ষক-শিক্ষাথী, পুলিশ, আনসারসহ দুই শতাধিক মানুষ। 

কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতক জায়গা নিয়ে দৃষ্ঠিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের অবস্থান। সুউচ্চ মিনার ও তিন গম্বুজ বিশিষ্ট তিন তলা পাগলা মসজিদটি কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। এ মসজিদকে ঘিরে মানুষের কৌতুহলের শেষ নেই। এ মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়- এ বিশ্বাস থেকেই পাগলা মসজিদে দেশ-বিদেশের নানা ধর্ম ও বর্ণের মানুষ টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা দান করে থাকেন। অনেকে রাতে গোপনে এসে এ মসজিদে দান করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।  

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, পাগলা মসজিদের সার্বিক নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে। টাকা গণনা থেকে শুরু করে সে টাকাগুলো ব্যাংকে নেয়ার কাজটি কঠোর নিরাপত্তায় করা হয়ে থাকে।  

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পাগলা মসজিদকে ঘিরে দেশ বিদেশের মানুষের অনুভূতি কাজ করে।  তাই সব ধর্মের মানুষ এখানে দান করে থাকেন। দানের এ টাকা দিয়ে শত কোটি টাকার একটি দৃষ্টিনন্দন মসজিদ নিমার্ণ করা হবে। অন্তত ৩০ হাজার মানুষ যাতে এক সঙ্গে নামাজ পড়তে পারে এমন একটি দৃষ্টিনন্দন মসজিদ নিমার্ণের প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ছাড়া জেলার মসজিদ, মাদ্রাসা ও হতদরিদ্রদের চিকিৎসা খাতে অনুদান দেয়া হয়ে থাকে বলে তিনি জানান। 

প্রায় বাংলার ১২ ভূঁইয়ার অন্যতম ঈশা খানের আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন। তিনি মারা গেলে ভক্তরা সেখানে মসজিদটি নিমার্ণ করেন। জিলকদর পাগলার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’  হিসেবে পরিচিতি পায়। 

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর