শহরের কেন্দ্রে থাকবে না কোনো পাইকারি বাজার

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পিএম

শহরের কেন্দ্রস্থলে কোনো পাইকারি কাঁচা বাজার থাকবে না। এমন যুক্তিতে কারওয়ান বাজারের আড়ত ও দোকানগুলো ধাপে ধাপে গাবতলীতে সরিয়ে নিতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, গাবতলীতে তাদের ব্যবসা উপযোগী কোনো অবকাঠামো নেই। এই অবস্থায় কারওয়ান বাজারের নির্দিষ্ট একটি অংশে অথবা যাত্রাবাড়ী মার্কেটে তারা স্থায়ী দোকান বরাদ্দ চান। 

আলু বিক্রির নিত্য ব্যস্ততার মধ্যেও বিড়াল পোষেন সোনার তরী আড়তের এই ব্যবসায়ী। মানুষ আর অবলা প্রাণীতে দারুণ এক সম্পর্ক।

কিন্তু খুব বেশিদিন হয়তো কারওয়ান বাজারের এই ঠিকানায় তাদের আর থাকা হবে না। কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী কারওয়ান বাজারের এই অংশটুকু গাবতলীতে স্থানান্তর হচ্ছে শিগগিরই। বাকি আড়ত পাইকারি বাজার সরিয়ে নেয়া হবে ধাপে ধাপে।

কারওয়ান বাজার স্থানান্তরের আলোচনা চলছে সেই ২০১৩ সাল থেকে। কিন্তু সিটি করপোরেশনের প্রস্তাবনার সাথে ব্যবসায়ীদের মতের মিল না হওয়ায় এতো বছরেও তা আলোর মুখ দেখেনি। 

তবে এবার সিদ্ধান্তে অনঢ় ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রথম ধাপে সিটি করপোরেশনের অফিস লাগোয়া শেডের দেড় শতাধিক আড়তঘর সরিয়ে নেয়া হবে। কারণ পুরো কাঠামোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

ডিএনসিসি ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান বলেন, ব্যবসায়ীরা রাজি আছে। যদি তাদের সাত বিঘা জমি দেয়া যায়, তাহলে সেখানে সব মার্কেটগুলো করা যায়।   

কিন্তু এখনও গাবতলী যেতে নারাজ কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। তাদের দাবি ব্যবসা করার মতো অবকাঠামো গাবতলিতে গড়ে উঠেনি। ব্যাংক লেনদেনের কোনো ব্যবস্থাও নেই। তাই কারওয়ান বাজারের নির্দিষ্ট একটা অংশে কিংবা যাত্রাবাড়িতে স্থায়ী বরাদ্দ নিয়েই ব্যবসা করতে চান তারা।

কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, আমরা এখানে লেনদেন করি, কিন্তু আমিন বাজারের দেড়-দুই কিলোমিটারের মধ্যে কোনো ব্যাংক নেই। ওখানে ছোট ছোট শাটারওয়ালা দোকান। ওখানে আনলোডের যায়গা নেই। এমনকি এন্টি-এক্সিট নেই। জোর করে যদি এটা চেষ্টা করে তাহলে ব্যবসায়ীদের সামনে আত্মাহুতি ছাড়া কোনো রাস্তা থাকবে না। ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে আতঙ্কিত।     

স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে এরইমধ্যে কারওয়ান বাজার থেকে আঞ্চলিক কার্যালয় সরিয়ে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। দ্রুতই ঝুঁকিপূর্ণ আড়ত ভবনে ভেঙে ফেলার কথা। কিন্তু ব্যবসায়ীদের সাথে মতৈক্য ছাড়া সেই প্রক্রিয়া কতদূর এগোবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

আরবিএস
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর