বড় কর্তার স্ত্রী গ্রেপ্তার, সর্ষের মধ্যে ভূত!

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ পিএম

সনদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত কয়েকদিনে সনদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হলো।  

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সেহেলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার সাংবাদিকদের জানিয়েছে গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, অর্থের বিনিময়ে জাল সার্টিফিকেট ও মার্কশিট কেনাবেচায় জড়িত ছিলেন এই চক্রের সদস্যরা। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল সার্টিফিকেট বিক্রির কথা স্বীকার করেছেন সেহেলা পারভীন।

আর এই চক্রটি গত কয়েক বছরে পাঁচ হাজারের বেশি জাল সার্টিফিকেট ও মার্কশিট বিক্রি করে লাখ লাখ টাকা আয় করেছে বলেও জানান হারুন। 

তিনি বলেন, সনদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের সন্ধান পেয়ে পহেলা এপ্রিল মিরপুরের পীরেরবাগে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এই দুজন হলেন-বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের সিস্টেম এনালিস্ট একেএম শামসুজ্জামান ও একই প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মচারী ফয়সাল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট একেএম শামসুজ্জামান। ইমেজ: একাত্তর।

এদের গ্রেপ্তারের পরই বেরিয়ে আসে আসল তলের বিড়াল। গত ৫ এপ্রিল কুষ্টিয়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় গড়াই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক সানজিদা আক্তার কলিকে।

গ্রেপ্তার হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট একেএম শামসুজ্জামানের কাছ থেকে টাকার বিনিময়ে অসংখ্য সার্টিফিকেট নিয়ে কলি নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন।

গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে জবানবন্দি দেন এই তিনজন। সেখানে মেলে আরো তথ্য। আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে চক্রের অন্যান্যদের নাম বলেন তারা।

এরপর শামসুজ্জামান, ফয়সাল ও কলির ব্যবহার করা ডিভাইস পরীক্ষা-নিরীক্ষা করে গত বৃহস্পতিবার কামরাঙ্গীরচরের হিলফুল ফুযুল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা ওরফে মোস্তাফিজুর রহমানকে।

পরদিন শুক্রবার গ্রেপ্তার করা হয় যাত্রাবাড়ী এলাকার ঢাকা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের (মেডিকেল) পরিচালক মাকসুদুর রহমান ওরফে মামুনকে। চলমান অভিযানেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনও সার্টিফিকেট ব্যবসার সাথে সরাসরি জড়িত বলে জানতে পারে পুলিশ।

এবার বেশ আটঘাট বেঁধে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। প্রমাণসহ হাতেনাতে ধরে ফেলা হয় সেহেলাকে। ডিবির হারুন জানান, শনিবার উত্তরার ১৮ নং সেক্টরের রাজউকের অ্যাপার্টমেন্ট থেকে সেহেলাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

‘অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেজাল্ট, নাম ঠিকানা ও শিক্ষার্থীদের বয়স পরিবর্তনসহ অবৈধভাবে রেজিস্ট্রেশন ও রোল নাম্বার দেয়ারও কাজ করে আসছিলো। আর এই সিন্ডিকেটের সাথে জড়িত সেহেলা পারভীন,’ বলেন তিনি।

আর স্ত্রী জড়িত থাকায় তার স্বামী কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকেও জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে ডাকা হবে বলে জানান হারুন অর রশীদ। বলেন, জিজ্ঞাসাবাদে বোর্ড চেয়ারম্যানের জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে।

জালিয়াতিতে অভিযুক্ত সেহেলা, শামসুজ্জামান ও কলির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ করে ডিবি প্রধান বলেন, তাদের মধ্যে অর্থ লেনদেন হতো। আর সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামান তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বেশ দক্ষতার সঙ্গে জালিয়াতি করতেন বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

গোয়েন্দারা বলছে, শামসুজ্জামান সরকারি পাসওয়ার্ড, অথরাইজেশন ব্যবহার করে টাকার বিনিময়ে জাল সার্টিফিকেটগুলোকে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করতেন। তাই ধরা পড়ার সম্ভাবনা থাকতো না। আর অর্থ লেনদেনের তথ্য আদান-প্রতান করা হতো হোয়াটঅ্যাপের মাধ্যমে।

জাল সার্টিফিকেট ও মার্কশিট বাণিজ্যের সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের ২৫ থেকে ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান।

আরবি
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর