তাপদাহ ও লু হাওয়ায় অস্থির জীবন, বাড়তে পারে হিট অ্যালার্ট

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ পিএম

সূর্য যেন মাথার উপর জ্বলছে। পথেঘাটে বের হওয়া মানুষের মনে এখন এমন কথাই ধ্বনিত হচ্ছে। বৈশাখি এই গরমে অস্বস্তিতে নাজেহাল দেশের মানুষ। এরিমধ্যে সর্বোচ্চ পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। এমনকি, রাজধানী ঢাকাতেও তাপমাত্রা ৪০-এর আশেপাশে।

কাঠফাটা গরমে গলছে পিচ ঢালা পথ। ঘেমে-নেয়ে একাকার মানুষ। পশু-পাখিও খুঁজে নিচ্ছেন ছায়াতল। এ যেন মরুভূমির আবহাওয়া। তীব্র তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। এমন পরিস্থিতিতে সুখবর তো নেই, উল্টো আবহাওয়া দপ্তর বলছে এমন অসহ্য গরম থাকতে পারে এপ্রিল জুড়েই।

এজন্য চলমান ৭২ ঘণ্টার হিট অ্যালার্টের সময় আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যেই খবর এলো তাপমাত্রার পারদ উঠেছে ৪২ ডিগ্রির ঘরে। রোববার বিকেল তিনটায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজধানীতে এই প্রতিবেদন লেখার সময় ওয়েদার ডটকমের তথ্য অনুযায়ী তাপমাত্রা দেখাচ্ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তবে উল্লেখ ছিলো ‘ফিলস লাইক’ ৪২ ডিগ্রি। অর্থাৎ অতি তীব্র তাপদাহ থেকে রক্ষা পাচ্ছে না ইট পাথরের জঞ্জাল আর দূষণের নগরী ঢাকাবাসী। রীতিমতো বিপর্যস্ত জীবনযাত্রা।

তীব্র গরমে খেটে খাওয়া মানুষের জীবন নাজেহাল হয়ে পড়েছে। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে বাধ্য হয়েই কাজে বের হতে হচ্ছে তাদের। তপ্ত দুপুর আর তীব্র গরম। এমন হাঁসফাঁস অবস্থায় অনেকে যখন সুযোগ খুঁজছে অবসরের তখনো জীবিকার তাগিদে থেমে নেই রিকশার প্যাডেল।

খেটে-খাওয়া এই মানুষগুলো বলছেন, রোদ বৃষ্টি বা তীব্র গরম যেটাই হোক জীবিকার তাগিদে তাদের বের হতেই হয়। তাই একটু ফুসরতেই যতোটা সম্ভব চেষ্টা চলে নিজের সুরক্ষার। হিট অ্যালার্টের মধ্যেও জীবিকার তাগিদে কাজে নামতে হয়েছে শ্রমজীবী মানুষকে। নিরুপায় হয়ে ঝুঁকি জেনেও কাজে বেরিয়েছেন তারা।

গরমের এত তীব্রতার পরও কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের। বরং এপ্রিল জুড়ে গরম আরও বাড়ার পূর্বাভাস দেয়া হচ্ছে। নেই সহসা বৃষ্টির সম্ভাবনাও। সাংঘাতিক বার্তাও এসেছে। তাপদাহ মে মাসেও থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যদি বৃষ্টি না হয় তাহলে আরও অসহনীয় হয়ে উঠবে আবহাওয়া।

আবহাওয়া অফিস বলছে পুরো এপ্রিল জুড়েই থাকতে পারে গরমের এমন তীব্রতা। তবে আগামী তিনদিন পর সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এরপর আবারও বাড়বে তাপদাহ। ভারতের পশ্চিমে বৃষ্টি না হলে তাপমাত্রা কমবে না। সামনের দিনে তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রিতে ওঠানামা করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশকিছু জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

অন্যদিকে, আগামী ৫ দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

ইতোমধ্যে দেশের ১২ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। সেই সঙ্গে বর্তমানে পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি জেলাসহ বরিশাল ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টায়ও এসব অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। পাশাপাশি শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব রেকর্ড ছাপিয়ে যাবার সম্ভাবনাও দেখছেন আবহাওয়াবিদরা।

চলমান তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সাতদিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তাপদাহ বাড়লে ছুটি আরও বাড়তে পারে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে।

রোববার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন আরও জানান, তীব্র তাপদাহের কারণে প্রতিকূল পরিস্থিতিতে সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে বাচ্চা ও বয়স্ক মানুষদের প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, এই গরমে সবচেয়ে বেশি ভালনারেবল বয়স্ক এবং বাচ্চারা। এবার এমন একটা জলবায়ু পরিবর্তন হলো যে, আমরা জীবনে কখনো শুনিনি যে দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। যাই হোক এটা প্রকৃতির নিয়ম। আমাদের এগুলো মোকাবিলা করতে হবে।

তীব্র তাপদাহে বাচ্চাদের ঝুঁকি এড়াতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আমার কাছে যখন মেসেজ আসলো (হিট অ্যালার্ট), আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা প্রধানমন্ত্রীর সান্নিধ্যে গিয়ে স্কুলটা বন্ধ করে দেয়ার ব্যবস্থা করেছি। কারণ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চা এবং বয়স্করা।

এদিকে, তীব্র তাপদাহে সবচেয়ে সঙ্গীন অবস্থা চুয়াডাঙ্গা ও যশোর জেলার মানুষরা। রোববার বিকেল তিনটায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দুই জেলার বাসিন্দারা বলছেন, তাদের স্মরণকালে এতো গরম দেখেননি। ঘরে বাইরে কোথাও শান্তি নেই।

সকাল থেকেই সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত হয়ে উঠেছে দুই জেলার জনপদ। দিনের মতোই থাকছে রাতের তাপমাত্রা। অতি তীব্র তাপদাহে শান্তি নেই কোথাও। গরমে একটু স্বস্তি পেতে কেউ কেউ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়, আবার কেউ কেউ পুকুর ও সেচ পাম্পে গোসল করছেন।

সরকারি নির্দেশনা মেনে স্কুলকলেজ বন্ধ থাকায় এ সময়ে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা, জেলায় এক লাখ গাছের চারা রোপণ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করা হচ্ছে।

তীব্র তাপদাহ ও লু হাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে যশোরাঞ্চলেও। থমকে গেছে মানুষের জীবনযাত্রা। প্রচণ্ড গরমে রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। প্রখর রোদ ও তীব্র তাপদাহে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় এ জেলাতেই।

আবহাওয়া অধিদপ্তর এক ব্রিফিংয়ে জানায়, ভারতের মহারাষ্ট্র ,উড়িষ্যা, ও ঝাড়খণ্ড রাজ্যের উত্তপ্ত বাতাস সাতক্ষীরা জেলা দিয়ে প্রবেশ করে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছে। ফলে এসব জেলার আবহাওয়ার পরিবর্তন ঘটছে।

যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা অঞ্চলে কোনো জলাধার নেই। ছোটখাটো নদ-নদী দু-একটি যা আছে, তা শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে। ফলে পানির স্তর নীচে নেমে আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ছে। গত সপ্তাহ ধরে যশোরে প্রখর রোদ ও তাপপ্রবাহ চরম আকার ধারণ করেছে।

তীব্র গরমে সহজে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। যে কারণে যানবাহনগুলোতে দেখা দিয়েছে যাত্রী সংকট। অলিগলির রাস্তায় তীব্র তাপ প্রবাহের কারণে বেড়েছে শরবত ও ঠাণ্ডা পানীয়ের অসংখ্য দোকান। দিনমজুরে খেটে খাওয়া মানুষ অসহনীয় তাপের কারণে হঠাৎই হচ্ছেন হিট স্ট্রোকের শিকার।

চুয়াডাঙ্গায় বেশি তাপমাত্রার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, কর্কটক্রান্তি রেখার কারণেই এখানে তীব্র গরম অনুভূত হয়। মার্চ মাস থেকেই এ রেখায় সূর্য একটু বেশি ঝুঁকে থাকতে শুরু করে। যে কারণে চুয়াডাঙ্গায় গ্রীষ্মকালে গরম বেড়ে যায়। আন্তর্জাতিক এ রেখা চুয়াডাঙ্গার ওপর দিয়ে যাওয়ায় শুধু গ্রীষ্মকালেই এখানে তাপমাত্রা বেশি অনুভূত হয় না, শীতকালেও সবচেয়ে বেশি ঠাণ্ডা অনুভব করেন স্থানীয়রা।

এআরএস
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর