‘অপরিকল্পিত উন্নয়ন রাজধানীকে বসবাসের অযোগ্য করছে’

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পিএম

রাজধানীর ৮০ ভাগ এলাকাই কংক্রিটের দখলে। জলাশয় আছে মাত্র ৮ ভাগ। এতে সূর্যের তাপ শোষণ করতে পারছে না এই নগর। ফলে রাজধানী হচ্ছে উত্তপ্ত।

বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়ন রাজধানীকে বসবাসের অযোগ্য শহর বানিয়ে ফেলেছে। পরিবেশবান্ধব নগরী গড়তে ব্যর্থ সব সরকারি সংস্থাই।

চারদিকে শুধুই ইট-পাথর। নেই কোন সবুজের উপস্থিতি। নেই কোন জলাশয় আর খাল বিল। কংক্রিটের দাপটে উত্তপ্ত নগর এখন ঢাকা। স্বাভাবিক তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে গেলো ৪৪ বছরের মধ্যে রাজধানীর তাপমাত্রা সর্বোচ্চ ৪০.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। নগরীতে কোন সবুজ বেষ্টনী না থাকার কারণেই দুঃসহ এই তাপদাহ। 

কিন্তু ঢাকার চার নদী আর কয়েকশ’ খালবিলের এই রাজধানী হতে পারতো একটি শীতল ও পরিবেশবান্ধব নগরী। কিন্তু এর কোনোটাই করা হয়নি। কথা ছিলো ড্যাপ বাস্তবায়নের মাধ্যমে নগরীর সবুজ ও জলাশয়ের ভারসাম্য রক্ষা করা হবে। কিন্তু সেটাও হয়নি।

গাছ কাটা পুকুর আর জলাশয় ভরাট করা, খোলা মাঠ দখল করে বড় বড় ভবন নির্মাণ। সবমিলে বাসযোগ্যতা হারিয়েছে এই শহর। উন্নয়নের নামে পার্কগুলোও অকেজো করে রাখা হয়েছে দিনের পর দিন।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, শহরকে শীতল করার উপকরণগুলো ধ্বংস করে বরং উত্তপ্ত করার উপকরণই বাড়ানো হচ্ছে। একটি আধুনিক শহর গড়ে তুলতে ব্যর্থ হয়েছে সবগুলো সরকারি সংস্থা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, মূল ঢাকার ৮০ শতাংশ ভূমি কংক্রিটে আচ্ছাদিত। যাদের ওপর দায়িত্ব ছিলো, তারা ব্যর্থ হয়েছে। পরিকল্পনা হলেও তার বাস্তবায়ন হয়নি।

গবেষকরা বলছেন, ইট পাথর সূর্যের তাপ এখন আর শোষণ করতে পারছেনা এই নগর। ফলে তাপ ফিরে আসছে ভূখণ্ডে। সে কারণেই এই নাভিশ্বাস পরিস্থিতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান মনে করেন, বনায়ন কমে- কংক্রিটের ব্যবহার বাড়াতেই এমন সমস্যা।

নগরবিদদের মতে, রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। নগর থেকে জনসংখ্যার চাপও কমাতে হবে।

অপরিকল্পিত এই নগরে বাধাহীনভাবে বায়ু প্রবেশ ও বের হবার সুযোগও রাখা হয়নি। সুউচ্চ ভবনে ঢেকে দেয়া হয়েছে নগর।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর