ট্যানারি সরানোর পরেও বাড়েনি রপ্তানি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পিএম

হাজারীবাগের ট্যানারিগুলো সাভার আধুনিক চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের সাত বছরে রপ্তানি তেমন একটা বাড়েনি। ২০১৭ থেকে ২০২৩ প্রতি বছরেই রপ্তানি ঘুরপাক খেয়েছে ১ থেকে সোয়া ১ বিলিয়ন ডলারের ঘরেই। উল্টো স্থানান্তর প্রক্রিয়াতেই বন্ধ হয়েছে ৬৫টি ট্যানারি।

২০১৭ সাল পর্যন্ত হাজারীবাগে চালু ট্যানারি ছিলো ২শ’ ২০টি। তবে বুড়িগঙ্গা দূষণের দায়ে এবং আদালতের রায়ে ২০১৭ সালের ৮ এপ্রিল ট্যানারিগুলো বন্ধ করে দেয় সরকার।

এরপরই ট্যানারিগুলো স্থানান্তর করা হয় সাভার আধুনিক চামড়া শিল্প নগরীতে। তবে সেখানে যেতে পারেনি সবগুলো প্রতিষ্ঠান।

ভুক্তভোগীরা বলছেন, সেই সময় প্লট বরাদ্দে নানা জটিলতা এবং অনিয়ম তৈরি করে চামড়া শিল্প নগরী বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিসিক, আর এই অনিয়মের ‘বলির পাঠা’ হয়ে প্লট পায়নি অনেকে।

সাভার ট্যানারিতে প্লট বঞ্চিতদের একজন মো. আবুল নাসের। তিনি বলেন, আমার বাবা অনেকবার যোগাযোগ করেও কাজ হয়নি।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে হাজারীবাগে চালু ২২০টি ট্যানারির বিপরীতে সাভারে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৮০ হাজার স্কয়ার ফিটের ২০৫টি প্লট তৈরি করে বিসিক। পরবর্তীতে বিভিন্ন অনিয়মে জড়িয়ে প্লটের আকার পরিবর্তন করে বরাদ্দ দেয়া হয় ১শ’ ৫৫ ট্যানারিকে। এর মাঝে কোনো রকমে উৎপাদনে টিকে আছে ১শ’ ৩০ ট্যানারি। এবং রপ্তানি বৃদ্ধির যে স্বপ্ন তখন ট্যানারি স্থানান্তরিত করা হয় সেটাও সফল হয়নি।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. শাহীন আহমেদ বলেন, আমাদের যেসব ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা দেয়ার কথা- আদৌ সেগুলো বাস্তবায়ন হয়নি।

অথচ হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের সময় জোরগলায় বলা হয়েছিলো কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ সাভার আধুনিক চামড়া শিল্প নগরী পুরোপুরি প্রস্তুত। কিন্তু বাস্তবে শিল্প নগরীটি কম্প্লায়েন্স হতে না পারা এবং পাশের ধলেশ্বরী দূষণের দায়ে বাংলাদেশের চামড়া রপ্তানি বাড়েনি, একই সাথে কিছু ট্যানারি বন্ধ হয়েছে।

এই পরিবেশ সুরক্ষা আন্দোলন কর্মীরা বলছেন, রপ্তানি না বাড়া এবং ট্যানারি বন্ধের দায় শিল্প মালিক এবং বিসিক অদক্ষতা উভয়েরই।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রেজোয়ানা হাসান বলেন, বিসিক ক্ষুদ্র শিল্প নিয়ে কাজ করে। বিসিক কেনো ট্যানারি শিল্পের নিয়ে দায়িত্ব নিতে গেলো?

শিল্প নগরীটির বেহাল দশার জন্য আইনের যথাযথ প্রয়োগের অভাবও দায়ী, তবে এখনো চামড়া শিল্প নগরীটিকে আধুনিক ও পুরোপুরি কার্যকর করার সুযোগ আছে বলে মনে করেন এই পরিবেশ কর্মী।

 

একাত্তর/আরএ
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর