গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ‘অস্বাভাবিক চাপে’ নেতানিয়াহু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ কয়েকজন শীর্ষ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করা থেকে বিরত রাখার জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদমাধ্যম ওয়ালায় রাজনৈতিক বিশ্লেষক বেন ক্যাসপিট লিখেছেন, নেতানিয়াহু এবং অন্যান্য ইসরাইলিদের বিরুদ্ধে হেগের জাতিসংঘ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে নেতানিয়াহু অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছেন। কারণ, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তা হবে ইসরাইলের আন্তর্জাতিক মর্যাদায় বড় এক অবনতি।

ক্যাসপিট লিখেছেন, জো বাইডেনের প্রশাসনকে কেন্দ্র করে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে নেতানিয়াহু এখন টেলিফোনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ইসরাইলের প্রভাবশালী গণমাধ্যম হারেৎজে নিরাপত্তা বিশ্লেষক আমোস হারেল লিখেছেন, ইসরাইলি সরকার ধারণা করছে আইসিসির কৌঁসুলি করিম খান এই সপ্তাহে নেতানিয়াহু, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং আইডিএফের চিফ অব স্টাফ হারজি হালেভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। ইসরাইল সরকার এই ধারণার ভিত্তিতে কাজ করছে।

গাজার যুদ্ধ সম্পর্কে নেতানিয়াহু সর্বশেষ প্রকাশ্য বিবৃতিতে বলেছেন যে, আইসিসির আসন্ন সিদ্ধান্ত একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করতে পারে।

শুক্রবার দেওয়া বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, আমরা কখনই আত্মরক্ষা করা বন্ধ করবো না। হেগের আদালতের সিদ্ধান্তগুলো ইসরাইলের কর্মকাণ্ডকে প্রভাবিত না করলেও অপরাধ, সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা যেকোনো গণতান্ত্রিক দেশের সৈন্য এবং কর্মকর্তাদের জন্য একটি বিপজ্জনক নজির স্থাপিত হতে পারে তাদের (আইসিসি) সিদ্ধান্তে।

কেএসএইচ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর