সাকিব-মুস্তাফিজ ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১১:০২ পিএম

সাকিব-মুস্তাফিজকে ছাড়াই চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের জন্য দল দিয়েছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে ১৮ মাস যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর ইসলামও।

টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। এদিকে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় স্কোয়াডে রাখা হয়নি ওপেনার সৌম্য সরকারকে।

আগেই জানা ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই/তিনটা টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান। তাকে ছাড়াই ১৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলো বিসিবি। চট্টগ্রামে তিন দিনের বিশেষ ক্যাম্প শেষে প্রথম তিন ম্যাচের দল দিয়েছে লিপু-রাজ্জাকদের নির্বাচক প্যানেল। সাকিবের না থাকার কারণ স্পষ্ট করেছেন বিসিবি সিলেক্টর হান্নান সরকার।

সাকিবের মতো দলের আরেক তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানেরও সার্ভিস পাচ্ছে না শান্তরা। কারণ আগেই অনুমান করা ছিল। ওয়ার্কলোড এড়াতে আইপিএল থেকে ফিরে বিশ্রামে থাকবেন কাস্টার মাস্টার।

১৫ জনের দলে বিসিবি রেখেছে বিশেষ চমক। চোট থেকে সেরে প্রায় ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেই সঙ্গে দলে ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও।

এদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন গেলো বিপিএলে দুরন্ত পারফর্ম করা ওপেনার তানজিদ হাসান তামিম। অন্যদিকে ডিপিএলে ধারাবাহিক রান করায় সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনেরও। ১৭ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ।

অন্যদিকে চমক রাখা স্কোয়াডে নেই ওপেনার সৌম্য সরকার। পুরোপুরি ফিট না থাকায় তাকে নিয়ে রিস্ক নিতে চায়না দল।

পহেলা মে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে বিসিবিকে। ১৫ জনের এই স্কোয়াডের ৯০ ভাগ ক্রিকেটারই থাকছেন বিশ্বকাপের দলে তা এখন অনেকটাই নিশ্চিত। আগামী ৩ মে সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর