অবশেষে রওয়ানা দিচ্ছে এমভি আবদুল্লাহ, দেশে পৌঁছাবে ১২ মে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পিএম

অবশেষে সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা প্রদেশের মিনা সাকার বন্দর থেকে রওনা হবে এমভি আবদুল্লাহ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজ মালিক কোম্পানির ডিএমডি শাহরিয়ার জাহান। তিনি বলেন, ১২ মে এমভি আবদুল্লাহ দেশে পৌঁছাতে পারে। 

এর আগে শনিবার রাত ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দর থেকে কাছাকাছি দূরত্বের মিনা সাকার বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এমভি আবদুল্লাহ।  সেখান থেকে জাহাজে পণ্য তোলার পর রোববার দেশে রওনা হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। 

সোমালি জলদস্যুদের হাতে এক মাসেরও বেশি সময়ের জিম্মি দশা থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ শনিবার পর্যন্ত ছিল সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে।  সেখানে জাহাজে থাকা কয়লা খালাস করা হয়। এরপর শনিবার জাহাজে কার্গো (পণ্য) লোড করা শেষ হয়। সেখান থেকে মিনা সাকার বন্দরে যায় জাহাজটি।  

তার আগে ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে এমভি আবদুল্লাহ। তখন সেখানকার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ পরিচালনাকারী এসআর শিপিংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১ এপ্রিল জাহাজটি ওই বন্দরের বহিঃনোঙরে পৌঁছায়।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয় বলে জানায় মালিকপক্ষ। এর ৩৩ দিন পর ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। আগের কয়লা খালাস এবং নতুন মাল বোঝাইতে এ সময় লেগেছে তাদের।

এআর
দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ইরানের নিরাপত্তা কাউন্সিল হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে। বুধবার (১ এপ্রিল) রাজধানীর ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত...
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব...
কুয়েত, আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে দেশগুলোতে থাকা বাংলাদেশের দূতাবাস আলাদা আলাদ সতর্কবার্তা দিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর