সলোমন দ্বীপপুঞ্জে চীনপন্থী নতুন প্রধানমন্ত্রী  

আপডেট : ০২ মে ২০২৪, ০৬:০২ পিএম

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জেরেমিয়া মানেলে। আর এই বিজয়ের মধ্য দিয়ে প্রশান্ত পশ্চিমাদের টপকে চীনের আধিপত্য বিস্তারের অগ্রগতি অব্যাহত থাকলো বলে মনে করা হচ্ছে।

মানেলে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার, প্রতিপক্ষ ম্যাথিউ ওয়েলেকে হারিয়েছেন ৩১-১৮ ভোটের ব্যবধানে।

বিবিসি লিখেছে, সলোমন দ্বীপপুঞ্জের আইনপ্রণেতারা তাদের প্রধানমন্ত্রী হিসাবে চীনপন্থী প্রার্থীকে বেছে নেয়ায় এই ইঙ্গিতই দেয় যে, প্রশান্ত মহাসাগরীয় জাতিটি বেইজিংয়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই থাকবে।

নতুন প্রধানমন্ত্রী জেরেমিয়া মানেলে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ২০১৯ সালে সলোমনরা তাইওয়ানকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার বদলে তাদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক ত্যাগ করে। এরপর চীনের সঙ্গে বন্ধুতা গড়ে তোলে অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশটি।

মানেলের নেতৃত্বে আকস্মিক এই কূটনৈতিক পরিবর্তনে অবাক হয়ে যায় পশ্চিমারা। হতবাক হয়ে পড়ে প্রতিবেশী দেশগুলোও। এক সময় ব্রিটিশ শাসনে থাকা সলোমনের দ্বীপপুঞ্জ ১৯৭৮ সালে স্বাধীনতা লাভ করে।

বিদায়ী প্রধানমন্ত্রী মানাশেহ সোভাগারের গত পাঁচ বছরে সলোমন দ্বীপপুঞ্জে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে চীন। মানেলের আমলে আগামী পাঁচ বছরও চীনা বিনিয়োগ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা আশা করছেন, প্রতিবেশী অস্ট্রেলিয়ার মতো ঐতিহ্যবাহী পশ্চিমা অংশীদারদের প্রতি পূর্বসূরির তুলনায় অপেক্ষাকৃত নমনীয় হবেন নতুন প্রধানমন্ত্রী মানেলে। কারণ, তাকে কূটনৈতিক যোগাযোগকারী হিসেবে দেখা হয়ে থাকে।

তবে এরি মধ্যে জেরেমিয়া মানেলে ইঙ্গিত দিয়েছেন যে, সলোমন দ্বীপপুঞ্জের গোপন প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে চীনের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত রাখা হবে।

অবশ্য চীনের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি নিয়ে বরাবরই সমালোচনা করছে দেশটির বিরোধীদলের প্রার্থীরা। তাদের পরামর্শ, চুক্তিটি প্রত্যাহার করা যেতে পারে। আর তা সম্ভব না হলেও অন্ততপক্ষে চুক্তির সম্পূর্ণ বিবরণ জনসম্মুখে প্রকাশ করা হোক।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরই জেরেমিয়া মানেলেকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। এক্স হ্যান্ডেলের এক পোস্টে লিখেছেন, নতুন নেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমরা উন্মুখ। অস্ট্রেলিয়া ও সলোমন দ্বীপপুঞ্জ ঘনিষ্ঠ বন্ধু এবং ভবিষ্যতেও একসঙ্গে থাকবো।

কয়েকশো বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত সলোমন দ্বীপপুঞ্জে প্রায় সাত লাখ মানুষের বসবাস। গত গত ১৭ এপ্রিল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে বিদায়ী প্রধানমন্ত্রী মানাশেহ সোগাভারের দল জিতলেও ভোটে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি।

তাই প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে না যাওয়ার পথ বেছে নেন পশ্চিমাদের  সমালোচক হিসেবে ব্যাপক পরিচিত মানাশেহ। তিনি নতুন জোট গঠন করেন এবং মানেলেকে দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সমর্থন দেন।

আরবি
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর