সব ধরনের মসলার দাম বাড়ছে

আপডেট : ০৩ মে ২০২৪, ০৮:৫৪ পিএম

কোরবানি ঈদের মাসখানেক বাকি থাকলেও বাড়ছে সব ধরনের মসলার দাম। পেঁয়াজ, রসুন ও আদার দামও বাড়তি।

সরেজমিনে শুক্রবার বাজার ঘুরে দেখা যায় কোরবানি ঈদের এখনো প্রায় দুইমাস বাকি থাকলেও প্রতিবছরের মতো আগে থেকেই বাড়তে শুরু করেছে মসলার দাম। নিত্যপণ্যের বাজারেও একই দশা।

গত ক’দিনে এলাচের দাম কেজিতে প্রায় দেড় গুণ বেড়েছে। লবঙ্গ, দারচিনি, জয়ফল-জয়ত্রীর দামও বাড়ছে উল্লেখযোগ্য হারে। এছাড়া প্রতি কেজি আমদানি করা আদা, রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে।

ব্যবসায়ীরা বলছেন, সামনের কোরবানি তাই- মসলার দাম বাড়ার সম্ভাবনায় অনেকেই আগে-ভাগে মজুদ করছে- তাই দামও বাড়ছে।

এছাড়া মসলার পাশাপাশি মুরগির দামও বেড়েছে বাজারে। সাত দিন আগে খুচরা বাজারে সোনালি মুরগির কেজি ছিলো ৩৪০-৩৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে তা বেড়ে হয়েছে ৩৭০-৩৯০ টাকা।

বিক্রেতারা বলছেন, সরবরাহ কম নেই তাই দাম বাড়ছে।

এদিকে সবজির বাজারে লম্বা সময় কম দামি পণ্য হিসেবে ছিলো একমাত্র পেঁপে, তবে গেলো ক’দিনের চাহিদায় এর দামও ছুঁয়েছে ৮০ টাকা প্রতি কেজি।

একাত্তর/আরএ
বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের কেজি ১৫০ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে রসুনের দরও কিছুটা বেড়েছে।
ছুটির দিনেও খুচরা বাজারে কাঁচা সবজির দাম স্থিতিশীল। তবে, প্রকারভেদে কেজিতে মুরগীর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে বাজারে কোনো সবজির দামই কমেনি বরং বেশ কয়েকটির দাম বেড়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কোনো ধরনের সবজির অভাব নেই।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর