সুন্দরবনে আগুন

আপডেট : ০৪ মে ২০২৪, ০৯:৫৮ পিএম

বাগেরহাটের সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসী।

শনিবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের লফিফের ছিলা নামক স্থানে আগুন লাগে। এসময় স্থানীয়রা বন বিভাগকে এ সংবাদ জানালে দ্রুত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ফায়ার লেন কাটা হয়, যাতে আগুন বনের মধ্যে ছড়িয়ে না পড়ে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, বিকালে সুন্দরবনে আগুন লাগার খবর আসে। এরপর বন বিভাগের স্টাফরা, সিপিজি, মোড়েলগঞ্জ ফায়ার ব্রিগেড এবং স্থানীয় গ্রামবাসী আগুন নেভানোর কাজে অংশ নেয়।

আগুনের জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভোলা নদী থেকে পানি আনা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

ডিএফও কাজী মুহাম্মদ নুরুল করিম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৌয়াল বা স্থানীয় কারো বিড়ি-সিগারেটের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে কমিটির প্রধান করা হয়েছে। আগামী সাত দিনেরে মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বন বিভাগ বলছে, এনিয়ে ১৮ বছরে সুন্দরবনে ২৮ বার আগুনের ঘটনা ঘটেছে। বিভিন্ন সময়ে সুন্দরবনে আগুনে এপর্যন্ত প্রায় ৮০ একর বনভূমি পুড়ে গেছে।

এর আগে ২০২১ সালের ৩ মে সুন্দরবনের দাসের ভারানি এলাকায় আগুন লাগে। ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

একাত্তর/এসি/আরএ
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর