জমে উঠেছে মধুখালীর উপজেলা পরিষদ নির্বাচন

আপডেট : ০৪ মে ২০২৪, ১০:৩১ পিএম

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের প্রচার জমে উঠেছে। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পুরো উপজেলা। করছেন উঠান বৈঠকসহ নানা কায়দায় ভোট প্রার্থনা। আট মের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান। 

শনিবার তিনি কামালদিয়া, গাজনা, রায়পুরসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন এবং কয়েকটি উঠান বৈঠকে অংশ নেন। মুরাদুজ্জামানের পক্ষে এক সঙ্গে মধুখালী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও দেখা গেছে।

স্থানীয় সরকারের এই জনপ্রতিনিধিরা এক সঙ্গে মুরাদুজ্জামানের পক্ষে লিফলেট বিতরণ ও জনসংযোগ করছেন। 

মুরাদুজ্জামানের সঙ্গে ছিলেন, আড়পাড়া ইউপির বদিউজ্জামান বাবু, মেগচামি ইউপির সাব্বিরউদ্দিন, কোরকদি ইউপির মুকুল হোসেন রিক্ত, রায়পুরের জাকির হোসন, গাজনা ইউপির গোলাম কিবরিয়া ও নওয়াপাড়ার জাহিদ হোসন টিপু।

আড়পাড়া ইউপির চেয়ারম্যান বদিউজ্জামাল বাবু এসময় বলেন, আমরা উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি তারা যাতে ভোট কেন্দ্রে আসেন। এছাড়া এবারের নির্বাচনে যে কয়জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে আমাদের দৃষ্টিতে দোয়াত-কলম মার্কার মোহাম্মদ মুরাদুজ্জামানকে একজন জনবান্ধব প্রার্থী হিসেবে মনে হয়েছে। তিনি নির্বাচিত হলে জনগণ তার দ্বারে যেকোন কাজে যেকোন সময় যেতে পারবেন। আমরা ভোটারদের দ্বারে এজন্য মুরাদুজ্জামানের দোয়াত-কলম মার্কায় ভোট প্রার্থনা করছি।

মোহাম্মদ মুরাদুজ্জামান বলেন, বিগত উপজেলা পরিষদের নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। যদিও একজন ভাইস চেয়ারম্যানের পক্ষে জনগণের জন্য কাজ করার সুযোগ সীমিত। তবু আমি যথাসম্ভব চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার। 

তিনি বলেন, আমার বিগত দিনের কাজের প্রতি আস্থা রেখেছে বলেই জনগণ আমার পক্ষে রয়েছেন। তাদের মতো মধুখালী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও আমার জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন। আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশাবাদি।

মধুখালী উপজেলা পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন এক লাখ ৭৭ হাজার ৫৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ১৯১ জন এবং নারী ভোটার রয়েছেন ৮৭ হাজার ৩৪৮ জন।

একাত্তর/এসি
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতবাড়ির গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে কাজী সিরাজুল ইসলাম (৫৭) নামের এক ব্যক্তিকে হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায়...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর